বগুড়ায় বিএনপির বাধার মুখে মান্না, নারী কর্মীদের হুমকির অভিযোগ

বিশেষ সংবাদ

অন্বেষণ ডেস্ক : বগুড়া-২ আসনে নির্বাচনী প্রচারে বাধা ও হুমকি দেওয়ার পাশাপাশি কর্মীদের ভয়ভীতি প্রদর্শনের গুরুতর অভিযোগ তুলেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তার দাবি, দীর্ঘদিনের জোটের শরীক দল বিএনপির নেতাকর্মীদের ক্রমাগত বাধার মুখে পড়ছেন তিনি ও তার অনুসারীরা।

মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে বগুড়া প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি ক্ষোভ প্রকাশ করেন। মান্নার অভিযোগের মূল তীর ধানের শীষ প্রতীকের প্রার্থী ও স্থানীয় বিএনপি নেতা মীর শাহে আলমের দিকে। তিনি জানান, তফসিল ঘোষণার পর থেকেই তাকে পরিকল্পিতভাবে কোণঠাসা করার চেষ্টা চলছে।

সংবাদ সম্মেলনে মাহমুদুর রহমান মান্না বলেন, ঋণ খেলাপির মিথ্যা অপবাদ থেকে শুরু করে প্রার্থিতা বাতিলের চেষ্টা—সবই ছিল উদ্দেশ্যপ্রণোদিত। প্রার্থিতা যাচাই-বাছাইয়ের সময় বগুড়ায় রীতিমতো ‘মব’ তৈরি করে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করা হয়েছিল। অথচ একই কাগজপত্রে ঢাকা-১৮ আসনে তার প্রার্থিতা বৈধ বলে গণ্য হয়েছে।

আক্ষেপ করে তিনি বলেন, “আগস্টের পর থেকে শিবগঞ্জে আমার কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। যারা আমার হয়ে কাজ করছেন, তাদের হুমকি দেওয়া হচ্ছে।” বিএনপির সঙ্গে দীর্ঘ আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, কথা ছিল আসনটি তাকে ছেড়ে দেওয়া হবে। কিন্তু শেষ মুহূর্তে বিএনপি কথা রাখেনি।

মান্না অভিযোগ করেন, “প্রথমে আমাকে প্রার্থী ঘোষণা করা হলেও পরে প্রত্যাহার করা হয়নি। এখন সেই প্রার্থীর লোকজনই আমার প্রচারণায় বাধা দিচ্ছে। এমনকি নারী কর্মীরা প্রচারে নামলে তাদেরও হুমকি দেওয়া হচ্ছে, যার ফলে তারা ভয়ে মাঠে নামতে পারছেন না।”

বর্তমান পরিস্থিতিতে নির্বাচনের পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করেন কেটলি প্রতীকের এই প্রার্থী। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের আশা এখনো পুরোপুরি ছাড়েননি। তবে প্রশাসনের নীরবতা ভাঙতে হবে এবং সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে নজরদারি বাড়াতে হবে।

অন্যদিকে, এসব অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল ওহাব। তিনি পাল্টা দাবি করেন, মান্না তার নিশ্চিত পরাজয় বুঝতে পেরেছেন। জামানত হারানোর ভয়েই এখন তিনি বিএনপির ওপর দোষ চাপানোর কৌশল নিয়েছেন।

আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা প্রসঙ্গে শিবগঞ্জ থানার ওসি রফিকুল ইসলাম জানান, প্রচারে বাধা দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কোনো তথ্য নেই। এ নিয়ে কেউ থানায় লিখিত বা মৌখিক কোনো অভিযোগও করেননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে মান্নার ভাই মুশফিকুর রহমান আন্না, নাগরিক ঐক্যের কেন্দ্রীয় সদস্য আব্দুর রাজ্জাক ও বগুড়া জেলা সমন্বয়ক রা‌জিয়া সুলতানা ইভাসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ঢাকা-১৮ ও বগুড়া-২ দুই আসন থেকেই নির্বাচনে লড়ছেন মান্না।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

সাংবাদিক রউফ জালালের পরিবারের খোঁজ নিলেন আতিকুর রহমান রুমন

চ‍্যানেল আই-এর বগুড়া প্রতিনিধি মরহুম সাংবাদিক রউফ জালালের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে তাদের খোঁজ-খবর নিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।...

মির্জা আব্বাসের সুস্থতার জন্য দোয়া চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।শুক্রবার (১৩...

বগুড়ায় কলা বাগানে ইটভাটা শ্রমিকের মরদেহ

বগুড়ার গাবতলী উপজেলায় একটি কলা বাগান থেকে শাহাদতুজ্জামান রতন মিয়া (৪৭) নামে এক ইটভাটা শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৩ মার্চ) সকালে দক্ষিণপাড়া...

সাংবাদিক রউফ জালালের পরিবারের খোঁজ নিলেন আতিকুর রহমান রুমন

চ‍্যানেল আই-এর বগুড়া প্রতিনিধি মরহুম সাংবাদিক রউফ জালালের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে তাদের খোঁজ-খবর নিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর...

মির্জা আব্বাসের সুস্থতার জন্য দোয়া চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির...

বগুড়ায় কলা বাগানে ইটভাটা শ্রমিকের মরদেহ

বগুড়ার গাবতলী উপজেলায় একটি কলা বাগান থেকে শাহাদতুজ্জামান রতন মিয়া (৪৭) নামে এক ইটভাটা শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে...

ইরানি শাসকদের হত্যা করা ‘মহান সম্মানের’ বিষয়: দাবি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের শাসকগোষ্ঠীর সদস্যদের হত্যা করা তার জন্য “মহান সম্মানের” বিষয়।শুক্রবার (১৩ মার্চ) নিজের...

ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য ঘোষণা বাবার, ফেসবুকে আবেগঘন পোস্ট ভাইরাল

নেত্রকোনায় রাজনৈতিক মতাদর্শের ভিন্নতার কারণে এক ছাত্রলীগ নেতাকে নোটারি...

আওয়ামী লীগ থাকলে বঙ্গবন্ধু, বিএনপি এলে জিয়া—এমন চিন্তা করি না: কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী...