মবোক্রেসি কঠোর হস্তে দমন করতে হবে: সালাহউদ্দিন আহমেদ

মবোক্রেসি কঠোর হস্তে দমন করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, বাংলাদেশে মবোক্রেসির কোনো জায়গা থাকা উচিত নয়।
রোববার (২১ ডিসেম্বর) রাজধানীর বনানীতে গণমাধ্যম সম্পাদক ও সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার প্রসঙ্গ তুলে ধরে সালাহউদ্দিন বলেন, কিছু কিছু গণমাধ্যমকে লক্ষ্য করে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। তার ভাষায়, “আগে থেকেই টার্গেট করা হয়েছিল। কিন্তু কেন আমরা আগে থেকে সাবধান হলাম না, এই প্রশ্নও উঠে আসে।”

তিনি বলেন, “মবোক্রেসি কেন হচ্ছে, কেন এমন ঘটনা ঘটছে—এসব আসলে সরকারের দুর্বলতারই বহিঃপ্রকাশ। এগুলো কঠোর হস্তে দমন করতে হবে। এই বাংলাদেশে মবোক্রেসি দেখতে চাই না।”
মতবিনিময় সভায় তিনি সাংবাদিকদের উদ্দেশে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, সাংবাদিকদের ব্যক্তিগতভাবে ভিন্ন ভিন্ন আদর্শ থাকতে পারে। তবে দেশের প্রশ্নে সবাইকে নিরপেক্ষ না থেকে দেশের পক্ষে থাকার আহ্বান জানান তিনি। একই সঙ্গে তারেক রহমানের প্রত্যাবর্তনে গণতন্ত্রের ভিত্তি আরও মজবুত হবে বলে আশা প্রকাশ করেন এবং সে ক্ষেত্রে গণমাধ্যমের সহযোগিতা প্রত্যাশা করেন।
সালাহউদ্দিন আরও বলেন, “গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য বিএনপি সবার সহযোগিতা চায়। এটি কোনো ব্যক্তি বা দলের জন্য নয়।” তিনি যোগ করেন, “আমরা অতীত ভুলে যেতে চাই। তবে ফ্যাসিস্ট আমলের স্মৃতি ভুলে গেলে চলবে না।”
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

রুমিন ফারহানার বক্তব্য ও ঝাড়ু মিছিল প্রসঙ্গে ধৈর্য ধরার আহ্বান হুইপ নিজানের

ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতের মুখোমুখি হন: ডা. জাহিদ

‘শিক্ষার অধিকার ফিরে চাই’ ব্যানারে জবি ছাত্রলীগের মিছিল

দলের প্রতিটি নেতাকর্মীই সরকারের অংশ: রুহুল কবির রিজভী

জামায়াতের কারণেই আওয়ামী লীগ বিক্ষোভ-মিছিল করার সাহস পাচ্ছে: রাশেদ খান

গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেফতার

শেখ হাসিনা ও হাদি হত্যাকারীদের ফেরত না দেওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বিবেচনা সম্ভব না: রাশেদ খাঁন

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানায়নি ভারত: চিফ হুইপ

দ্বিতীয় লং মার্চের ঘোষণা জামায়াত আমিরের

