সংখ্যালঘুদের ওপর জুলুম হলে পাশে দাঁড়াবে এনসিপি: সারজিস

জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, সংখ্যালঘু কিংবা সংখ্যায় কম এমন মানুষেরা যদি কারও দ্বারা হুমকি, হয়রানি বা জুলুমের শিকার হন, তারা যেন এনসিপির সঙ্গে যোগাযোগ করেন। কমিটি তাদের পাশে দাঁড়াবে।
শনিবার (২৯ নভেম্বর) রাতে পঞ্চগড়ের বোদা উপজেলায় কমিটি প্রকাশ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সারজিস আলম বলেন, “আমরা কোনোদিন কারো পায়ে লাগতে যাবো না। কিন্তু কেউ যদি পায়ে পা দিয়ে লাগতে আসে, আমরা তাদের ছাড় দেবো না।”

তিনি নেতাকর্মীদের উদ্দেশে আরও বলেন, যে কোনো দলের কেউ ভালো কাজ করলে তাকে সমর্থন করতে হবে। আর কেউ যদি অপকর্মে জড়িত থাকে বা মানুষের ওপর জুলুম করে—তার বিরুদ্ধে দাঁড়াতে হবে, সে যত বড় ব্যক্তিই হোক না কেন।
সভা শেষে বোদা উপজেলার দশটি ইউনিয়ন ও একটি পৌরসভার কমিটির নাম ঘোষণা করেন সারজিস আলম।
এর আগে অনুষ্ঠানের শুরুতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করা হয়। এতে পঞ্চগড় জেলার পাঁচ উপজেলার এনসিপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

রুমিন ফারহানার বক্তব্য ও ঝাড়ু মিছিল প্রসঙ্গে ধৈর্য ধরার আহ্বান হুইপ নিজানের

ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতের মুখোমুখি হন: ডা. জাহিদ

‘শিক্ষার অধিকার ফিরে চাই’ ব্যানারে জবি ছাত্রলীগের মিছিল

দলের প্রতিটি নেতাকর্মীই সরকারের অংশ: রুহুল কবির রিজভী

জামায়াতের কারণেই আওয়ামী লীগ বিক্ষোভ-মিছিল করার সাহস পাচ্ছে: রাশেদ খান

গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেফতার

শেখ হাসিনা ও হাদি হত্যাকারীদের ফেরত না দেওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বিবেচনা সম্ভব না: রাশেদ খাঁন

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানায়নি ভারত: চিফ হুইপ

দ্বিতীয় লং মার্চের ঘোষণা জামায়াত আমিরের

