ইসি শাপলা প্রতীক না দিলে রাস্তায় নামবে এনসিপি: সারজিস আলম

নির্বাচন কমিশন (ইসি) যদি শাপলা প্রতীক না দেয় তাহলে রাস্তায় নামবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এমন মন্তব্য করেছেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
তিনি বলেন, আইনজ্ঞরা বলেছেন শাপলাকে নির্বাচনি প্রতীক দিতে কোনো আইনগত বাধা নেই; তারপরও ইসি প্রতীক দিচ্ছে না।
রোববার (২৬ অক্টোবর) দুপুর পৌনে দুইটায় কিশোরগঞ্জ জেলা শিল্পকলা মিলনায়তনে অনুষ্ঠিত সমন্বয় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

সারজিস আলম বলেন, “তাদের যদি এটুকু স্বাধীনতা না থাকে, তাহলে নির্বাচনে তাদের ওপর আস্থা রাখতে পারবো না।” শাপলা প্রতীক পেতে যদি এনসিপিকে রাজপথে নামতে হয়, তাহলে একইসাথে এনসিপি সেই নির্বাচন কমিশন পুনর্গঠনেরও আন্দোলন করবে।
সারজিস আলম জানান, তারা বিভিন্ন আইন প্রণেতা, আইনজ্ঞ ও আইন বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছে এবং সবাই বলেছেন শাপলার ক্ষেত্রে আইনগত বাধা নেই। তিনি বলেন, এনসিপি নির্বাচনী প্রক্রিয়া শক্তিশালী করার জন্য দেশের প্রতিটি জেলায় সফর চালিয়ে যাচ্ছে। আগামী ১৫ দিনের মধ্যে প্রতিটি জেলায় কমিটি ঘোষণা করা হবে এবং ডিসেম্বরের মধ্যে সব উপজেলায়ও কমিটি গঠন সম্পন্ন হবে।
সারজিস বলছেন, জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে নিশ্চয়তা না থাকায় এনসিপি মেরদণ্ড সোজা রেখে ঐ সনদে স্বাক্ষর করেনি, যেখানে নিশ্চয়তা তৈরি হবে, সেদিনই জনগণের পক্ষ থেকে তারা স্বাক্ষর করবে বলে জানিয়েছেন তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

রুমিন ফারহানার বক্তব্য ও ঝাড়ু মিছিল প্রসঙ্গে ধৈর্য ধরার আহ্বান হুইপ নিজানের

ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতের মুখোমুখি হন: ডা. জাহিদ

‘শিক্ষার অধিকার ফিরে চাই’ ব্যানারে জবি ছাত্রলীগের মিছিল

দলের প্রতিটি নেতাকর্মীই সরকারের অংশ: রুহুল কবির রিজভী

জামায়াতের কারণেই আওয়ামী লীগ বিক্ষোভ-মিছিল করার সাহস পাচ্ছে: রাশেদ খান

গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেফতার

শেখ হাসিনা ও হাদি হত্যাকারীদের ফেরত না দেওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বিবেচনা সম্ভব না: রাশেদ খাঁন

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানায়নি ভারত: চিফ হুইপ

দ্বিতীয় লং মার্চের ঘোষণা জামায়াত আমিরের

