ফেব্রুয়ারিতে নয়, জানুয়ারিতেই নির্বাচন দিতে হবে: নুরুল হক নুর

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, নির্বাচন ফেব্রুয়ারিতে নয়, জানুয়ারিতেই হওয়া উচিত, নির্বাচন যত তাড়াতাড়ি হবে, ততই ভালো হব।
রোববার (২৬ অক্টোবর) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব মন্তব্য করেন।
নুরুল হক বলেন, নির্বাচন সংঘাতমুখর হবে নাকি শান্তিপূর্ণ-এটা কেবল আইনশৃঙ্খলা বাহিনীর ওপরে নয়, রাজনৈতিক দলগুলোর আচরণের ওপরও নির্ভর করবে। তিনি জানান, বাংলাদেশের নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে এবং সময়মতো নির্বাচন না হলে দেশের রাজনীতির আকাশে আবারো কালো মেঘ জমে যেতে পারে বলে মন্তব্য করেছে তিনি।

গণঅধিকার পরিষদের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছিল ২০২১ সালের ২৬ অক্টোবর, এর মূল ভিত্তি ছিল ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন। সংগঠনটি গণতন্ত্র, ন্যায়বিচার, অধিকার ও জাতীয় স্বার্থ-এই চার মূলনীতির ভিত্তিতে প্রতিষ্ঠিত এবং প্রতিষ্ঠার দিনই ২১ দফা কর্মসূচি ঘোষণা করে; সংগঠনের স্লোগান ‘জনতার অধিকার, আমাদের অঙ্গীকার’।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

রুমিন ফারহানার বক্তব্য ও ঝাড়ু মিছিল প্রসঙ্গে ধৈর্য ধরার আহ্বান হুইপ নিজানের

ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতের মুখোমুখি হন: ডা. জাহিদ

‘শিক্ষার অধিকার ফিরে চাই’ ব্যানারে জবি ছাত্রলীগের মিছিল

দলের প্রতিটি নেতাকর্মীই সরকারের অংশ: রুহুল কবির রিজভী

জামায়াতের কারণেই আওয়ামী লীগ বিক্ষোভ-মিছিল করার সাহস পাচ্ছে: রাশেদ খান

গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেফতার

শেখ হাসিনা ও হাদি হত্যাকারীদের ফেরত না দেওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বিবেচনা সম্ভব না: রাশেদ খাঁন

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানায়নি ভারত: চিফ হুইপ

দ্বিতীয় লং মার্চের ঘোষণা জামায়াত আমিরের

