নির্বাচনী রোডম্যাপে জাতির প্রত্যাশা পূরণ হয়েছে: সালাহউদ্দিন আহমদ

আগামী (ত্রয়োদশ) জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণায় জাতির প্রত্যাশা পূরণ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, “যথাযথ সময়েই রোডম্যাপ ঘোষণা করা হয়েছে। বিষয়টিকে বিএনপি ইতিবাচকভাবেই দেখছে।”
বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। তিনি বলেন, সরকারের পক্ষ থেকেও একই ধরনের নির্দেশনা ছিল। রোডম্যাপ অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচন হবে এটাই আমাদের প্রত্যাশা।
এর আগে বৃহস্পতিবার দুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২৪ দফা অগ্রাধিকারভিত্তিক কর্মপরিকল্পনা ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। ইসির ঘোষণায় বলা হয়, আগামী রোজার আগেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, সেপ্টেম্বরের মাঝামাঝি রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে সংলাপে বসবে ইসি।তফসিল ঘোষণা করা হবে ভোটের ৬০ দিন আগে। নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ এই রোডম্যাপ ঘোষণা করেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ইউপি নির্বাচনের সময়সূচি ঘোষণার বিষয়ে সরকার কিছুই জানে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

রুমিন ফারহানার বক্তব্য ও ঝাড়ু মিছিল প্রসঙ্গে ধৈর্য ধরার আহ্বান হুইপ নিজানের

ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতের মুখোমুখি হন: ডা. জাহিদ

‘শিক্ষার অধিকার ফিরে চাই’ ব্যানারে জবি ছাত্রলীগের মিছিল

দলের প্রতিটি নেতাকর্মীই সরকারের অংশ: রুহুল কবির রিজভী

জামায়াতের কারণেই আওয়ামী লীগ বিক্ষোভ-মিছিল করার সাহস পাচ্ছে: রাশেদ খান

গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেফতার

শেখ হাসিনা ও হাদি হত্যাকারীদের ফেরত না দেওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বিবেচনা সম্ভব না: রাশেদ খাঁন

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানায়নি ভারত: চিফ হুইপ

