আগুনে মানুষ পুড়িয়ে মারার সংস্কৃতি আওয়ামী লীগের: রুহুল কবির রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, গণপরিবহনসহ বিভিন্ন স্থাপনায় আগুন দেওয়া এবং আগুনে মানুষ পুড়িয়ে মারার সংস্কৃতি আওয়ামী লীগের।
বৃহস্পতিবার রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, “আওয়ামী ফ্যাসিবাদ ছিল মানুষের শ্বাসরুদ্ধ করে দেওয়া একটি রাজনৈতিক শক্তি। তারা জোর করে ক্ষমতা ধরে রেখেছিল, ব্যাংকগুলো শূন্য করে দিয়েছে এবং বড় বড় প্রকল্পের নামে টাকা পাচার করেছে। এখন সেই লোভেই তারা আবারও লকডাউনের নামে কর্মসূচি দিয়ে ফিরে আসতে চায়। আর এজন্যই তারা আগুন জ্বালিয়ে মানুষ হত্যা করছে।”

রুহুল কবির রিজভী আরও বলেন, বিএনপি শিক্ষা নিয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার সহধর্মিনী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছ থেকে।
তারেক রহমানের ভূমিকার প্রসঙ্গে তিনি বলেন, “আগে আমরা চূড়ান্ত আন্দোলনের মধ্যে ছিলাম, পরে রাষ্ট্র নির্মাণে যে প্রেরণাদায়ক বক্তব্য তিনি দিয়েছেন, তা শিক্ষণীয়। তিনি কখনো রাজনৈতিক প্রতিপক্ষকে নোংরা ভাষায় আক্রমণ করেননি, বরং স্বাভাবিক ভাষায় কথা বলেছেন।”
রিজভীর অভিযোগ, রাষ্ট্র ক্ষমতায় থাকাকালেও আওয়ামী লীগ আগুন দিয়ে মানুষ হত্যার সংস্কৃতি চালু করেছিল। এখন আবারও সেই পুরোনো রীতি তারা ফিরিয়ে এনেছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সতীশ চন্দ্র রায় মারা গেছেন

আ. লীগ নিষিদ্ধ করেই গেছে, বিএনপি মুখ ফিরিয়ে নিলে জামায়াত কি রাজনীতি করতে পারবে: প্রতিমন্ত্রী

শেরপুরে বিস্ফোরক মামলায় স্বাস্থ্যকর্মী ও আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

রুমিন ফারহানার বক্তব্য ও ঝাড়ু মিছিল প্রসঙ্গে ধৈর্য ধরার আহ্বান হুইপ নিজানের

ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতের মুখোমুখি হন: ডা. জাহিদ

‘শিক্ষার অধিকার ফিরে চাই’ ব্যানারে জবি ছাত্রলীগের মিছিল

দলের প্রতিটি নেতাকর্মীই সরকারের অংশ: রুহুল কবির রিজভী

জামায়াতের কারণেই আওয়ামী লীগ বিক্ষোভ-মিছিল করার সাহস পাচ্ছে: রাশেদ খান

গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেফতার

