লক্ষ্মীপুর-৩ আসনে ধানের শীষের প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের তালিকা প্রকাশ শুরু করেছে বিএনপি। এরই অংশ হিসেবে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে দলের যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির নাম ঘোষণা করা হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে এ্যানির নাম ঘোষণা করেন।
বিএনপির ঘোষিত প্রার্থীদের মধ্যে লক্ষ্মীপুর জেলার মোট চারটি সংসদীয় আসনের মধ্যে দুটি আসনের প্রার্থী চূড়ান্ত হয়েছে। এর মধ্যে লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া এবং লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির নাম ঘোষণা করা হয়েছে।

তবে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) ও লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের প্রার্থী এখনো ঘোষণা করা হয়নি। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, বাকি দুটি আসনের প্রার্থীদের নাম পরে প্রকাশ করা হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

রুমিন ফারহানার বক্তব্য ও ঝাড়ু মিছিল প্রসঙ্গে ধৈর্য ধরার আহ্বান হুইপ নিজানের

ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতের মুখোমুখি হন: ডা. জাহিদ

‘শিক্ষার অধিকার ফিরে চাই’ ব্যানারে জবি ছাত্রলীগের মিছিল

দলের প্রতিটি নেতাকর্মীই সরকারের অংশ: রুহুল কবির রিজভী

জামায়াতের কারণেই আওয়ামী লীগ বিক্ষোভ-মিছিল করার সাহস পাচ্ছে: রাশেদ খান

গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেফতার

শেখ হাসিনা ও হাদি হত্যাকারীদের ফেরত না দেওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বিবেচনা সম্ভব না: রাশেদ খাঁন

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানায়নি ভারত: চিফ হুইপ

দ্বিতীয় লং মার্চের ঘোষণা জামায়াত আমিরের

