৪ দিনের সফরে উত্তরবঙ্গ যাচ্ছেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চার দিনের সফরে দেশের উত্তরাঞ্চলে যাচ্ছেন। আগামী ১১ থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত তিনি টাঙ্গাইল থেকে শুরু করে রংপুর বিভাগের একাধিক জেলায় দলীয় সাংগঠনিক কর্মসূচিতে অংশ নেবেন।
বুধবার (৭ জানুয়ারি) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সফরসূচি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সফরকালে বাংলাদেশ নির্বাচন কমিশনের জারিকৃত আচরণবিধি কঠোরভাবে অনুসরণ করা হবে। এ বিষয়ে নির্বাচন কমিশনসহ সফর সংশ্লিষ্ট জেলা প্রশাসক, জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের কাছে আনুষ্ঠানিক আবেদনও করেছে বিএনপি।

সফরের প্রথম দিন ১১ জানুয়ারি, ঢাকায় নির্ধারিত কর্মসূচি শেষে তারেক রহমান গাজীপুর, টাঙ্গাইল ও সিরাজগঞ্জে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন। দিন শেষে তিনি বগুড়ায় পৌঁছাবেন।
পরদিন ১২ জানুয়ারি, বগুড়া থেকে যাত্রা শুরু করে তিনি রংপুর, দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলায় বিএনপির সাংগঠনিক কর্মসূচিতে অংশ নেবেন। একই দিনে রংপুরে জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও দোয়া করার কর্মসূচিও রয়েছে।
এরপর ১৩ জানুয়ারি পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠক ও মতবিনিময় করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ১৪ জানুয়ারি, রংপুর ও বগুড়ায় আরও কয়েকটি কর্মসূচিতে অংশ নিয়ে সফর শেষে ঢাকায় ফেরার কথা রয়েছে তারেক রহমানের।
সফরকালে তিনি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শহীদ আবু সাঈদ এবং তৈয়বা মজুমদারসহ জুলাইয়ের গণআন্দোলনে নিহতদের কবর জিয়ারত করবেন। পাশাপাশি নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
দলীয় সূত্রগুলোর ভাষ্য অনুযায়ী, এই সফরের মাধ্যমে উত্তরাঞ্চলের সাংগঠনিক কাঠামো আরও সক্রিয় করা এবং মাঠপর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে সরাসরি যোগাযোগ জোরদার করার দিকেই গুরুত্ব দিচ্ছে বিএনপি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

রুমিন ফারহানার বক্তব্য ও ঝাড়ু মিছিল প্রসঙ্গে ধৈর্য ধরার আহ্বান হুইপ নিজানের

ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতের মুখোমুখি হন: ডা. জাহিদ

‘শিক্ষার অধিকার ফিরে চাই’ ব্যানারে জবি ছাত্রলীগের মিছিল

দলের প্রতিটি নেতাকর্মীই সরকারের অংশ: রুহুল কবির রিজভী

জামায়াতের কারণেই আওয়ামী লীগ বিক্ষোভ-মিছিল করার সাহস পাচ্ছে: রাশেদ খান

গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেফতার

শেখ হাসিনা ও হাদি হত্যাকারীদের ফেরত না দেওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বিবেচনা সম্ভব না: রাশেদ খাঁন

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানায়নি ভারত: চিফ হুইপ

দ্বিতীয় লং মার্চের ঘোষণা জামায়াত আমিরের

