মা খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারের পথে তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশের মাটিতে ফিরে আসার পর প্রথমে গণসংবর্ধনা মঞ্চে সংক্ষিপ্ত বক্তব্য দেন। পরে তিনি চিকিৎসাধীন মা ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন।
তারেক রহমান বলেন, “যে কোনো মূল্যে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে। আমরা শান্তি চাই, সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কারও উস্কানিতে পা দেয়া যাবে না। আমি আপনাদের সামনে বলতে চাই, আই হ্যাভ এ প্ল্যান। আমি এ প্ল্যান বাস্তবায়ন করতে চাই।”
এর আগে সকাল ১১টা ৪০ মিনিটে তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-২০২ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। দীর্ঘদিন পর মাতৃভূমিতে ফিরে আবেগঘন হয়ে পড়েন তিনি। বিমানবন্দর থেকে বের হয়ে খালি পায়ে মাটিতে দাঁড়িয়ে দুই হাত মাটিতে রাখেন এবং দেশের মাটি স্পর্শ করেন।

এরপর লাল-সবুজ রঙের “সবার আগে বাংলাদেশ” লেখা বাসে করে তিনি গণসংবর্ধনা মঞ্চের উদ্দেশ্যে রওনা হন। এ সময় সেখানকার নেতাকর্মীরা উল্লাসে বিমানবন্দরের পরিবেশকে উৎসবমুখর করে তোলে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

রুমিন ফারহানার বক্তব্য ও ঝাড়ু মিছিল প্রসঙ্গে ধৈর্য ধরার আহ্বান হুইপ নিজানের

ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতের মুখোমুখি হন: ডা. জাহিদ

‘শিক্ষার অধিকার ফিরে চাই’ ব্যানারে জবি ছাত্রলীগের মিছিল

দলের প্রতিটি নেতাকর্মীই সরকারের অংশ: রুহুল কবির রিজভী

জামায়াতের কারণেই আওয়ামী লীগ বিক্ষোভ-মিছিল করার সাহস পাচ্ছে: রাশেদ খান

গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেফতার

শেখ হাসিনা ও হাদি হত্যাকারীদের ফেরত না দেওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বিবেচনা সম্ভব না: রাশেদ খাঁন

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানায়নি ভারত: চিফ হুইপ

দ্বিতীয় লং মার্চের ঘোষণা জামায়াত আমিরের

