শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন তারেক রহমান

জুলাই অভ্যুত্থানে শহীদ আবু সাঈদের প্রতি শ্রদ্ধা জানাতে তার কবর জিয়ারত করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল পৌনে ৪টার দিকে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে তিনি শহীদ আবু সাঈদের কবর জিয়ারতে উপস্থিত হবেন।
বিষয়টি নিশ্চিত করেছেন তারেক রহমানের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার।
রংপুর পীরগঞ্জ-৬ আসনে ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম জানান, নির্ধারিত সময় অনুযায়ী বিকেলে তারেক রহমান পীরগঞ্জে পৌঁছাবেন। সেখানে তিনি জুলাই অভ্যুত্থানে নিহত শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে খোঁজখবর নেবেন।

এরপর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রংপুর নগরীর কালেক্টরেট ঈদগাহ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে।
তারেক রহমানের এই সফরকে কেন্দ্র করে রংপুর জেলা ও মহানগর বিএনপি ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছে। দলীয় নেতাকর্মীদের মধ্যে এ সফর ঘিরে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় পর্যায়েও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

রুমিন ফারহানার বক্তব্য ও ঝাড়ু মিছিল প্রসঙ্গে ধৈর্য ধরার আহ্বান হুইপ নিজানের

ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতের মুখোমুখি হন: ডা. জাহিদ

‘শিক্ষার অধিকার ফিরে চাই’ ব্যানারে জবি ছাত্রলীগের মিছিল

দলের প্রতিটি নেতাকর্মীই সরকারের অংশ: রুহুল কবির রিজভী

জামায়াতের কারণেই আওয়ামী লীগ বিক্ষোভ-মিছিল করার সাহস পাচ্ছে: রাশেদ খান

গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেফতার

শেখ হাসিনা ও হাদি হত্যাকারীদের ফেরত না দেওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বিবেচনা সম্ভব না: রাশেদ খাঁন

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানায়নি ভারত: চিফ হুইপ

দ্বিতীয় লং মার্চের ঘোষণা জামায়াত আমিরের

