আজ সময় এসেছে সবাই মিলে দেশ গড়ার: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “সময় এসেছে সবাই মিলে দেশ গড়ার।” বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ৩০০ ফিট সড়কের গণসংবর্ধনা মঞ্চে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “প্রথমেই মহান রাব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করছি। রাব্বুল আলামিনের দোয়ায় দেশের মাটিতে ফিরে আসতে পেরেছি।”
তারেক রহমান আরও বলেন, “সবাই মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলব আমরা, যা একজন মা দেখেন। অর্থাৎ একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই, যেখানে মানুষ নিরাপদে ঘর থেকে বের হতে পারে এবং ঘরে ফিরে আসতে পারে।”

এর আগে দুপুর পৌনে ৩টার দিকে তিনি গণসংবর্ধনাস্থলে পৌঁছান। সকাল ১১টা ৪৩ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার পর বিমানবন্দর থেকে বের হয়ে খালি পায়ে দেশের মাটি স্পর্শ করেন এবং এক মুঠো মাটি তুলে নেন।
এরপর লাল-সবুজ রঙের “সবার আগে বাংলাদেশ” লেখা বুলেটপ্রুফ বাসযোগে গণসংবর্ধনা মঞ্চের উদ্দেশে রওনা দেন। এ সময় নেতাকর্মীদের উল্লাসে রাজধানী ৩০০ ফিট এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

রুমিন ফারহানার বক্তব্য ও ঝাড়ু মিছিল প্রসঙ্গে ধৈর্য ধরার আহ্বান হুইপ নিজানের

ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতের মুখোমুখি হন: ডা. জাহিদ

‘শিক্ষার অধিকার ফিরে চাই’ ব্যানারে জবি ছাত্রলীগের মিছিল

দলের প্রতিটি নেতাকর্মীই সরকারের অংশ: রুহুল কবির রিজভী

জামায়াতের কারণেই আওয়ামী লীগ বিক্ষোভ-মিছিল করার সাহস পাচ্ছে: রাশেদ খান

গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেফতার

শেখ হাসিনা ও হাদি হত্যাকারীদের ফেরত না দেওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বিবেচনা সম্ভব না: রাশেদ খাঁন

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানায়নি ভারত: চিফ হুইপ

দ্বিতীয় লং মার্চের ঘোষণা জামায়াত আমিরের

