মার্কা নয়, যোগ্যতা দেখে ভোট দিন: হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, মার্কা দেখে নয়, যোগ্যতা দেখে এমপি নির্বাচিত করবেন। যদি শুধু মার্কা ও নাম দেখে ভোট দেন, তাহলে পাঁচ বছর কষ্টে কাটাতে হবে। আমি বলছি না আমাকেই ভোট দিন, তবে যাদেরকে যোগ্য ও সৎ মনে করেন, যাদের মধ্যে ভণ্ডামি নেই, তাদেরকেই নির্বাচিত করুন।
শুক্রবার (০৪ অক্টোবর) বিকেলে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের খলিলপুর এলাকায় এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “নির্বাচনের আগে টাকা দিয়ে ভোট কেনা ও পরে উশুল করা—aটা আমরা চাইব না। কেউ কোটি কোটি টাকা খরচ করে এমপি হতে চাইলে সেটা ব্যবসার জন্য, সেবার জন্য নয়।”

হাসনাত আব্দুল্লাহ ভোটারদের সতর্ক করে বলেন, “একদিন টাকা দিয়ে পাঁচ বছরের জন্য আপনার মুখ বন্ধ করে রাখতে চান কি? মনে রাখবেন, টাকা দিয়ে ভোট কেনা মানে নেতৃত্বের অযোগ্যতা। এমন নেতা নির্বাচিত হলে পাঁচ বছরের মধ্যে চুরি ও অবহেলা হবে।”
তিনি বলেন, “যারা এই এলাকায় বেড়ে ওঠেছে, এখানে স্কুলে পড়েছে, এখানে বাজারে যায়—তাদেরই এলাকার সমস্যা বোঝা সম্ভব।”
এই সময় এনসিপির কুমিল্লা জেলা অঞ্চল তত্ত্বাবধায়ক নাবিদ নওরোজ শাহ, দেবিদ্বার উপজেলা এনসিপি, যুবশক্তি ও ছাত্র সংসদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। হাসনাত ও তার দলের নেতাকর্মীরা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ঘুরে ঘুরে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

রুমিন ফারহানার বক্তব্য ও ঝাড়ু মিছিল প্রসঙ্গে ধৈর্য ধরার আহ্বান হুইপ নিজানের

ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতের মুখোমুখি হন: ডা. জাহিদ

‘শিক্ষার অধিকার ফিরে চাই’ ব্যানারে জবি ছাত্রলীগের মিছিল

দলের প্রতিটি নেতাকর্মীই সরকারের অংশ: রুহুল কবির রিজভী

জামায়াতের কারণেই আওয়ামী লীগ বিক্ষোভ-মিছিল করার সাহস পাচ্ছে: রাশেদ খান

গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেফতার

শেখ হাসিনা ও হাদি হত্যাকারীদের ফেরত না দেওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বিবেচনা সম্ভব না: রাশেদ খাঁন

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানায়নি ভারত: চিফ হুইপ

দ্বিতীয় লং মার্চের ঘোষণা জামায়াত আমিরের

