আমরা কারও মায়ের সন্তানকে চাঁদাবাজি করতে দেব না: জামায়াত আমির

ঢাকা ৪ ও ৫ আসনের নির্বাচনী জনসভায় চাঁদাবাজিতে যুক্তদের সতর্ক করে তাদের ভালো পথে ফিরে আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান। রোববার (২৫ জানুয়ারি) রাজধানীর যাত্রাবাড়ীতে অনুষ্ঠিত এই জনসভায় এই আহ্বান জানান তিনি।
তিনি বলেন, দেশের তরুণ ও সাধারণ মানুষ যাতে চাঁদাবাজির ফাঁদে না পড়ে তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব।
ডা. শফিকুর রহমান বক্তব্যে বলেন, “আজকের জনসভা থেকে যারা চাঁদাবাজিতে যুক্ত, তাদেরকে অনুরোধ করবো—ভালো পথে ফিরে আসুন। আমরা আপনাদের হালাল রুজির জন্য জায়গা করে দেব, ইনশাল্লাহ।” তিনি চাঁদাবাজিকে ভিক্ষার চেয়েও নিকৃষ্ট উল্লেখ করে বলেন, “আমরা ইনশাল্লাহ কারো মায়ের সন্তানকে চাঁদাবাজি করতে দেব না। কথা একদম সাফ।”

তিনি উপস্থিত জনতার দিকে তাকিয়ে বলেন, “এই দেশে এখন নতুন একটি পেশা চলছে। তার নাম কি জানেন? চাঁদাবাজি। কেউ কি চাঁদাবাজের ভাই, পিতা, সন্তান, স্ত্রী, মা বা বোন হতে রাজি আছেন? নিশ্চয় না।” তাঁর ভাষ্য অনুযায়ী, যারা এই পথ থেকে সরে না আসবেন, তাদের বিরুদ্ধে জামায়াতের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ডা. শফিকুর রহমান আরও বলেন, “চাঁদাকে আমরা ঘৃণা করি। এটি ভিক্ষার চেয়েও নিকৃষ্ট। আমাদের পক্ষ থেকে কমপ্লিট লালকার্ড।” তাঁর বক্তব্যে বারবার উঠে এসেছে সামাজিক নৈতিকতা, পরিবারের মর্যাদা এবং হালাল উপার্জনের গুরুত্ব।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বিএনপির শোভাযাত্রা ঘিরে নয়াপল্টনে নিরাপত্তা জোরদার

‘আপা আসবে, তাই চলে যাচ্ছি: ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ

আওয়ামী লীগকে আশ্রয়-প্রশ্রয় দিয়ে নিরাপদে রাখছে বিএনপি: নাহিদ ইসলাম

কারামুক্তিতে মেজর আখতারুজ্জামানকে ফুলেল শুভেচ্ছা জামায়াতের

ছয়টি শার্টের দামের সমান মজুরি চান আমজনতার তারেক

ডিসেম্বর নিয়ে ‘হাইপ’ তৈরির চেষ্টা, শেখ হাসিনা আজই ফিরে আসুক: স্বরাষ্ট্রমন্ত্রী

পত্রিকা নয়, ‘মিথ্যা ন্যারেটিভ’ ছিঁড়েছি: রাশেদ খাঁন

টাকার বিনিময়ে আ.লীগ নেতাদের আশ্রয় দিচ্ছে বিএনপির কিছু লোক: মির্জা আব্বাস

ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে জামায়াতের লিয়াঁজো, অভিযোগ রাশেদ খাঁনের

