গোপালগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী রুবি বিশ্বাস গ্রেপ্তার

গোপালগঞ্জের কোটালীপাড়ায় যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক রুবি বিশ্বাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গতকাল রোববার (২৭ জুলাই) দিবাগত রাতে উপজেলার ছিটকীবাড়ি গ্রামের নিজ বাড়ি থেকে রুবি বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের সুজিত মন্ডলের স্ত্রী।
জানা গেছে,“গত ১৬ জুলাই কোটালীপাড়ার ওয়াবদার হাট এলাকায় আওয়ামী লীগ ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মহাসড়কে গাছ ফেলে বিক্ষোভ করে। এতে পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটে এবং জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে।”

ঘটনার পরদিন পুলিশ বাদী হয়ে কোটালীপাড়া থানায় একটি মামলা দায়ের করে। মামলায় ১৫৫ জনের নাম উল্লেখ ও ১৫০০ অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়। এই মামলায় অভিযুক্ত রুবি বিশ্বাসকে গ্রেফতার করা হয়।
কোটালীপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) আল আমিন বলেন,“যুব মহিলা লীগ নেত্রী রুবি বিশ্বাস ওই বিক্ষোভে সামনে থেকে নেতৃত্ব দেন। অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। এখন পর্যন্ত মামলার ৩৪ জন আসামিকে আটক করা হয়েছে। ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।”
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বিএনপির শোভাযাত্রা ঘিরে নয়াপল্টনে নিরাপত্তা জোরদার

‘আপা আসবে, তাই চলে যাচ্ছি: ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ

আওয়ামী লীগকে আশ্রয়-প্রশ্রয় দিয়ে নিরাপদে রাখছে বিএনপি: নাহিদ ইসলাম

কারামুক্তিতে মেজর আখতারুজ্জামানকে ফুলেল শুভেচ্ছা জামায়াতের

ছয়টি শার্টের দামের সমান মজুরি চান আমজনতার তারেক

ডিসেম্বর নিয়ে ‘হাইপ’ তৈরির চেষ্টা, শেখ হাসিনা আজই ফিরে আসুক: স্বরাষ্ট্রমন্ত্রী

পত্রিকা নয়, ‘মিথ্যা ন্যারেটিভ’ ছিঁড়েছি: রাশেদ খাঁন

টাকার বিনিময়ে আ.লীগ নেতাদের আশ্রয় দিচ্ছে বিএনপির কিছু লোক: মির্জা আব্বাস

ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে জামায়াতের লিয়াঁজো, অভিযোগ রাশেদ খাঁনের

