রংপুরে পুলিশকে ফুল দিয়ে বরণ করলো আন্দোলনকারী শিক্ষার্থীরা

রংপুরে পুলিশকে ফুল দিয়ে বরণ করে নিলো আন্দোলনকারী শিক্ষার্থীরা। সারাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল কর্মসূচি চলছে আজ। কর্মসূচির অংশ হিসেবে রংপুরের শিক্ষার্থীরা এ বিক্ষোভ মিছিল বের করেন।
সেই মিছিলের শিক্ষার্থীরা পুলিশকে ফুল দিয়ে বরণ করে নিয়েছে। বাংলাদেশের পতাকা হাতে একসঙ্গে হাঁটতে দেখা যায় পুলিশ ও বিক্ষোভকারী শিক্ষার্থীদের।

শনিবার (০৩ আগস্ট) সকালে রংপুরে বৃষ্টির মধ্যেই শুরু হয় শিক্ষার্থীদের এ বিক্ষোভ মিছিল। তবে অন্যান্য দিনের তুলনায় এদিন পুলিশ সদস্যদের কঠোর অবস্থায় দেখা যায়নি। এ সময় শিক্ষার্থীরা পুলিশকে ফুল দিয়ে স্বাগত জানায়।
বিক্ষোভ মিছিলে আন্দোলনকারী শিক্ষার্থী ও পুলিশকে একসঙ্গে বাংলাদেশের জাতীয় পতাকা হাতে পদযাত্রা করতে দেখা যায়। এ সময় অনেক অভিবাবক আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে চকলেট বিতরণ করেন।
উল্লেখ্য, শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা ও আন্দোলনকারী শিক্ষার্থীদের হত্যার প্রতিবাদ এবং ৯ দফা দাবিতে শনিবার সারাদেশে বিক্ষোভ মিছিল করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। গতকাল তারা এই কর্মসূচির ঘোষণা দিয়েছিলো।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেফতার

