বিশ্বকাপে না যাওয়ার কারণ খতিয়ে দেখতে তদন্ত কমিটি: ক্রীড়া প্রতিমন্ত্রী

টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর শেষ হলেও বাংলাদেশের অংশগ্রহণ না থাকা নিয়ে আলোচনা এখনো থামেনি। নিরাপত্তা উদ্বেগের কারণে ভারতে গিয়ে খেলতে রাজি হয়নি বাংলাদেশ। বিকল্প হিসেবে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের প্রস্তাব দেওয়া হলেও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তা গ্রহণ করেনি। ফলে এবারের আসরে জায়গা হারায় টাইগাররা।
এই প্রেক্ষাপটে বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। মঙ্গলবার মিরপুরে এক অনুষ্ঠানে তিনি বলেন, কেন বাংলাদেশ বিশ্বকাপে অংশ নিতে পারল না, সেই প্রশ্নের উত্তর খুঁজতেই এই উদ্যোগ নেওয়া হবে। বিশেষ করে কূটনৈতিক কোনো ঘাটতি ছিল কি না, সেটিও খতিয়ে দেখা হবে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিশ্বকাপের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের প্রস্তাব দিয়ে আইসিসিকে চিঠি পাঠিয়েছিল। তবে সদস্য দেশগুলোর ভোটাভুটিতে সেই প্রস্তাব সমর্থন পায়নি। পাকিস্তান ছাড়া অন্য কোনো দেশ বাংলাদেশের পাশে দাঁড়ায়নি বলে জানা গেছে। বিষয়টি নিয়ে ক্রিকেট সংশ্লিষ্ট মহলে নানা প্রশ্ন উঠেছে।

এদিকে, বিশ্বকাপের সময় জাতীয় দলের ক্রিকেটাররা অংশ নেন দেশের ঘরোয়া টি-টোয়েন্টি লিগে। আন্তর্জাতিক মঞ্চে অনুপস্থিতির কারণে সমালোচনার পাশাপাশি বিসিবির সিদ্ধান্ত নিয়ে মিশ্র প্রতিক্রিয়াও দেখা গেছে।
এর আগে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেছিলেন, বিশ্বকাপে অংশ না নেওয়ার ফলে যে কূটনৈতিক জটিলতা তৈরি হয়েছে, তা দ্রুত সমাধানের জন্য ভারতের সঙ্গে আলোচনার চেষ্টা চলছে। তিনি আরও জানান, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে ক্রীড়াক্ষেত্রে ইতিবাচক পরিবেশ তৈরির দিকেই গুরুত্ব দিচ্ছে সরকার।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মোস্তাফিজকে বাদ দিয়ে বিশ্বকাপ দল গঠনের সুপারিশ আইসিসির

চেলসির নারী দলে গোলকিপার হওয়ার সুযোগ পেয়েছিলেন জাইমা রহমান: ক্রীড়া প্রতিমন্ত্রী

তানজিদ তামিম বগুড়ার না, সে বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী

আমি ফিরলে ঢাকা শহর অচল হয়ে যেতে পারে: সাকিব আল হাসান

কাতার নারী ক্রিকেট দলের প্রধান কোচ হলেন বাংলাদেশের ফাতেমা

দেখি, বাপের দোয়া থেকে ক্রিকেটের দোয়া করতে পারি কি না: তামিম ইকবাল

মেসির নেতৃত্বে বিশ্বকাপের দল ঘোষণা আর্জেন্টিনার

পাকিস্তানকে ধবলধোলাই করে ইতিহাস গড়লো বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়

