গোল করেও কেন কেঁদেছিলেন মেসি?

২০২৬ ফিফা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই দারুণ শুরু করেছে আর্জেন্টিনা। আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে হ্যাটট্রিক করে দলের জয়ে বড় ভূমিকা রাখেন অধিনায়ক লিওনেল মেসি। তবে গোলের উচ্ছ্বাসের মধ্যেও তাকে আবেগপ্রবণ হতে দেখা যায়, যা ম্যাচের অন্যতম আলোচিত মুহূর্ত হয়ে ওঠে।
বুধবার (১৭ জুন) বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হওয়া ম্যাচে আর্জেন্টিনা শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। ম্যাচের পঞ্চম মিনিটেই প্রতিপক্ষের জালে বল পাঠান মেসি। যদিও অফসাইডের কারণে সেই গোল বাতিল হয়।
এরপর ১৭ মিনিটে রদ্রিগো ডি পলের পাস থেকে দুর্দান্ত ফিনিশিংয়ে গোল করেন মেসি। সতীর্থ ও সমর্থকদের উল্লাসের মাঝেই ক্যামেরায় ধরা পড়ে তার আবেগঘন প্রতিক্রিয়া। চোখে জল নিয়ে নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করেন আর্জেন্টাইন অধিনায়ক।
ম্যাচ শেষে এ বিষয়ে মেসি বলেন, “আমি কেন কেঁদেছি, এটা ফুটবলের সঙ্গে সম্পর্কিত নয়। আমি কঠিন কিছু দিন পার করেছি। তবে পুরো দল ও সতীর্থদের প্রতি আমি কৃতজ্ঞ। তারা সবসময় আমার পাশে ছিল এবং আমাকে অনেক শক্তি দিয়েছে।”
এই ম্যাচে মেসি মোট তিনটি গোল করেন। শেষ গোলটি আসে ৭৬ মিনিটে। তিন মিনিট পর তাকে মাঠ থেকে তুলে নেওয়া হয়। বিশ্বকাপ ক্যারিয়ারে এটিই তার প্রথম হ্যাটট্রিক।
এছাড়া এই হ্যাটট্রিকের মাধ্যমে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় আরও ওপরে উঠে যান মেসি। একই সঙ্গে তিনি পাঁচটি ভিন্ন বিশ্বকাপে গোল করা দ্বিতীয় ফুটবলার হিসেবে ইতিহাস গড়েন। এর আগে এই কীর্তি গড়েছিলেন পর্তুগালের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

২০০তম ম্যাচে মেসির হ্যাটট্রিক, মুগ্ধ আর্জেন্টিনা কোচ স্কালোনি

মেসি আর খেলবেন না, ভাবতেই মন খারাপ হয়: স্ক্যালোনি

পেলে-কাফু-রোনালদোদের রেকর্ডে ভাগ বসাবেন মেসি

যুক্তরাষ্ট্র বিদায়, এবার ইংল্যান্ডের হাতে বিশ্বকাপ দেখতে চান ট্রাম্প প্রশাসন

ফিফার নতুন নিয়ম ম্যাচটা নষ্ট করে দিয়েছে: সুইস কোচ মুরাত ইয়াকিন

অতিরিক্ত সময়ের ঝলকে শেষ চারের টিকিট পেল আর্জেন্টিনা

রোনালদোর মহিমা অন্য পর্যায়ের, অরা’র উদাহরণ তিনিই: ইয়ামাল

‘আমাদের একজন সালাহ, ২৬ জন মেসি’, মিশরের সহকারী কোচ

এটা বাতিল করে দেখাও: ট্রাম্পকে খোঁচা বেলজিয়ামের

