মাত্র ১০ রানে অলআউট হয়ে লজ্জার বিশ্বরেকর্ড মঙ্গোলিয়ার

সিঙ্গাপুরের বিপক্ষে নেমে মাত্র ১০ রানে অলআউট হয়ে লজ্জার বিশ্বরেকর্ড গড়েছে মঙ্গোলিয়া। টি-টোয়েন্টি বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাইপর্বের এক ম্যাচে এ কাণ্ড ঘটেছে। ছেলেদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটাই সর্বনিম্ন স্কোর।
সিঙ্গাপুরের বাঙ্গিতে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৫ ওভারে মাত্র ৫ রান করতেই ৪ উইকেট হারায় মঙ্গোলিয়া। আর ৫ রান যোগ করতেই আরো ৬ উইকেট হারিয়ে ১০ ওভারে ১০ রান করে অলআউট হয় মঙ্গোলিয়া।
মাত্র ১১ রানের ছোট লক্ষ্যে তাড়া করতে নেমে সিঙ্গাপুরও ১ উইকেট হারায়, তবে মাত্র ৫ বলেই জয়ের দেখা পায় তারা। ১১৫ বল হাতে রেখে ৯ উইকেটের বিশাল জয় পেয়েছে সিঙ্গাপুর।

এর আগে, ২০২৩ সালের ২৬ ফেব্রুয়ারি কার্টাগেনায় স্পেনের বিপক্ষে ১০ রানে অলআউট হয়েছিলো যুক্তরাজ্যের সাথে সম্পর্কিত স্বায়ত্তশাসিত অঞ্চল ও দ্বীপ ‘আইল অব ম্যান’। এবার তাদের সাথে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যৌথভাবে সর্বনিম্ন রানের রেকর্ডের ভাগিদার হলো মঙ্গোলিয়া।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বিশ্বকাপে বাংলাদেশের অনুপস্থিতি ও ভারত ম্যাচ বয়কট নিয়ে যা বললেন পাক অধিনায়ক

তানজিদ তামিম বগুড়ার না, সে বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী

আমি ফিরলে ঢাকা শহর অচল হয়ে যেতে পারে: সাকিব আল হাসান

কাতার নারী ক্রিকেট দলের প্রধান কোচ হলেন বাংলাদেশের ফাতেমা

দেখি, বাপের দোয়া থেকে ক্রিকেটের দোয়া করতে পারি কি না: তামিম ইকবাল

মেসির নেতৃত্বে বিশ্বকাপের দল ঘোষণা আর্জেন্টিনার

পাকিস্তানকে ধবলধোলাই করে ইতিহাস গড়লো বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়

বাকি ৩৫ লাখ টাকা কি মরার পর চল্লিশায় দেবেন: প্রশ্ন নাসুমের

