দেশে প্রথমবারের মতো চালু হচ্ছে গুগল পে, মিলবে যেসব সুবিধা

দেশে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে শুরু করতে যাচ্ছে গুগলের ডিজিটাল লেনদেন সেবা ‘গুগল পে’। । মঙ্গলবার (২৪ জুন) রাজধানীর একটি হোটেলে এ সেবার উদ্বোধন করবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।
এই সুবিধা দেশে চালু করছে সিটি ব্যাংক, গুগলের সঙ্গে অংশীদার হয়ে। সহযোগী হিসেবে থাকছে আন্তর্জাতিক দুই কার্ড ব্র্যান্ড, মাস্টারকার্ড ও ভিসা। এর মধ্য দিয়ে সিটি ব্যাংক হয়ে উঠছে দেশের প্রথম ব্যাংক, যারা সরাসরি গুগল পে’র সঙ্গে যুক্ত হচ্ছে।
গুগল পে চালুর ফলে গ্রাহকরা তাদের অ্যান্ড্রয়েড স্মার্টফোনের মাধ্যমেই আরও সহজ, দ্রুত ও নিরাপদভাবে লেনদেন করতে পারবেন। এখন থেকে কোনো দোকান, রেস্তোরাঁ বা বিদেশের পেমেন্ট পয়েন্টেও ফোন ট্যাপ করেই অর্থ পরিশোধ করা যাবে। প্লাস্টিক কার্ড সঙ্গে রাখার প্রয়োজন থাকছে না।
প্রথম ধাপে এই সুবিধা কেবল সিটি ব্যাংকের মাস্টারকার্ড ও ভিসা কার্ডধারীরা ব্যবহার করতে পারবেন। এক্ষেত্রে গ্রাহকদের স্মার্টফোনে প্লে স্টোর থেকে গুগল পে অ্যাপ ডাউনলোড করে, নিজেদের কার্ডের তথ্য যুক্ত করতে হবে। একবার সংযুক্ত হলে, ফোন দিয়ে ট্যাপ করেই যেকোনও করতে পারবেন।
বিশেষ বিষয় হলো, এই লেনদেনে গুগল কোনো অতিরিক্ত ফি নিচ্ছে না। ফলে ডিজিটাল লেনদেন আরও আকর্ষণীয় হয়ে উঠবে বলে মনে করছেন ব্যাংক ও প্রযুক্তি সংশ্লিষ্টরা।
এ বিষয়ে সংশ্লিষ্টরা বলছেন, দেশে ক্যাশলেস সমাজ গঠনের পথে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আগেও কিউআর কোড, বিকাশ-নগদের মতো ডিজিটাল মাধ্যম জনপ্রিয়তা পেলেও, গুগল পে যুক্ত হওয়ায় আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের পেমেন্ট সিস্টেম আরও আধুনিক ও সহজ হবে।
বিশ্লেষকদের মতে, গুগল পে চালু হওয়ার মাধ্যমে দেশীয় আর্থিক খাতের ডিজিটাল রূপান্তর আরও গতি পাবে। এতে যেমন লেনদেন হবে আরও সুরক্ষিত ও ঝামেলাবিহীন, তেমনি প্রযুক্তি ব্যবহারে মানুষের আস্থা বাড়বে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুর উপজেলা শিল্পকলা একাডেমির ওরিয়েন্টেশন কার্যক্রমের উদ্বোধন

শেরপুরে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন

এলাকার সমস্যা সরাসরি জানাতে এমপি সিরাজের ওয়েবসাইট উদ্বোধন

যশোরে ‘জিয়া খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বগুড়া সিটি কর্পোরেশনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল বগুড়ায় আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, উদ্বোধন করবেন সিটি করপোরেশন

২০ এপ্রিল বগুড়ায় আসছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন সিটি কর্পোরেশন

শেরপুরের গোসাইঁপাড়ায় কালী মন্দিরের ঢালাই কাজের উদ্বোধন

শেরপুরে টেস্টি ট্রিট এর শাখা উদ্বোধন হয়েছে

