গরমে হাঁসফাঁস দেশ, স্বস্তির বার্তা দিল আবহাওয়া অফিস

কয়েকদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র গরমে নাকাল জনজীবন। টানা মৃদু ও মাঝারি তাপপ্রবাহের কারণে বেড়েছে গরমের তীব্রতা। তবে অপেক্ষার অবসান ঘটতে চলেছে। সোমবার (২৮ এপ্রিল) থেকে বৃষ্টির প্রবণতা বাড়বে এবং কমবে তাপমাত্রা—এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী সোমবার থেকে দেশের অনেক এলাকায় বজ্রবৃষ্টি কিংবা কালবৈশাখী ঝড় হতে পারে। সেই সঙ্গে দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমার সম্ভাবনা রয়েছে। রাতের তাপমাত্রাও কিছুটা নেমে আসবে বলে জানানো হয়েছে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু-একটি স্থানে দমকা হাওয়ার সাথে বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এদিকে শনিবারও (২৬ এপ্রিল) দেশের বেশ কিছু অঞ্চলে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ অব্যাহত ছিল। রাজশাহী বিভাগ, দিনাজপুর, যশোর ও চুয়াডাঙ্গা অঞ্চলে গরমের তীব্রতা বেশি অনুভূত হয়েছে। আজও (শনিবার) সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় একই থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে।
শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটে—২১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে রাজধানী ঢাকায় দিনটি শুরু হয়েছে ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিয়ে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়াসহ ১৯ জেলায় দুপুরের মধ্যে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস

বগুড়াসহ ১৭ জেলায় সন্ধ্যার মধ্যে ৬০ কি. মি বেগে ঝড়ের শঙ্কা

সন্ধ্যার মধ্যে বগুড়াসহ ১৯ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা

সপ্তাহজুড়ে সব বিভাগে বজ্রপাতসহ ঝড়বৃষ্টির আভাস

বগুড়াসহ ১৪ জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়ের শঙ্কা

দুপুরের মধ্যে বগুড়াসহ ১৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

৭ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, কোথাও হতে পারে শিলাবৃষ্টি

সন্ধ্যার মধ্যে ১১ জেলায় ৬০ কি.মি বেগে ঝড়ের আভাস

ঢাকাসহ দেশের ৯ অঞ্চলে ঝড়ের সতর্কতা

