রাজধানীর যাত্রাবাড়ীতে ৪৪ কেজি গাঁজাসহ আটক ১

রাজধানীর যাত্রাবাড়ীতে ৪৪ কেজি গাঁজাসহ মো: কামরুজ্জামান (৩১) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)।
শুক্রবার (০৮ ডিসেম্বর) যাত্রাবাড়ী থানার মাতুয়াইল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছে থেকে মাদক পরিবহনের জন্য ব্যবহৃত ১টি ট্রাকসহ ৪৪ কেজি গাঁজা জব্দ করা হয়।
রাজধানীর যাত্রাবাড়ীতে ৪৪ কেজি গাঁজাসহ আটকের বিষয়ে র্যাব-১০ এর উপ-পরিচালক মো: আমিনুল ইসলাম বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ১৩ লক্ষ ২০ হাজার টাকা মূল্যের ৪৪ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। কামরুজ্জামান একজন পেশাদার মাদক ব্যবসায়ী।
তিনি দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে ট্রাকে করে গাঁজাসহ অন্যান্য বিদেশী মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকা এবং দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছিলেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

পচা চালের কাচ্চি বিক্রির দায়ে বগুড়ায় কাচ্চি ডাইনকে জরিমানা

ফটিকছড়ি সীমান্তে ভারতীয় যুবক আটক

কক্সবাজার হাসপাতালে ১৭ হাজার ইয়াবাসহ দম্পতি আটক

শেরপুরে চোর সন্দেহে যুবক আটক

বগুড়ায় নকল প্রসাধনী ও ওষুধ তৈরির কারখানায় অভিযান, ২ লাখ টাকা জরিমানা

বগুড়ায় পচা ডিমে খাবার তৈরি, মায়ের দোয়া বেকারিকে ৮০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় নবজাতককে গলা কেটে পুকুরে নিক্ষেপ, মা ও সৎ বাবা আটক

বাসায় ডেকে কলেজছাত্রী হত্যা, প্রেমিক আটক

বগুড়ায় জুস কারখানায় অভিযানে ১ বছর কারাদণ্ড

