চট্টগ্রামের মিরসরাইয়ে পৌর বিএনপি নেতা মিয়াজি আটক

চট্টগ্রামের মিরসরাইয়ে বারইয়ারহাট পৌর বিএনপির আহ্বায়ক দিদারুল আলম মিয়াজিকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২৫ মার্চ) রাতে চট্টগ্রামের দক্ষিণ খুলশীর বাসা থেকে তাকে আটক করা হয়।
জানা গেছে, মঙ্গলবার (২৬ মার্চ) রাত ৯টার দিকে পুলিশ ও র্যাব যৌথ অভিযান পরিচালনা করে দিদারুল আলম মিয়াজির বাসায়। এ সময় চট্টগ্রামের দক্ষিণ খুলশীর বাসায় ছিলেন তিনি। পরে সেখান থেকে তাকে আটক করে প্রথমে (র্যাব-৭) এর কার্যালয়ে নিয়ে যাওয় হয়। পরে রাত ৩টার দিকে তাকে জোরারগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
চট্টগ্রামের মিরসরাইয়ে পৌর বিএনপি নেতাকে আটকের বিষয়ে জোরারগঞ্জ থানার পরিদর্শক মো: আরিফ হোসেন জানান, পৌর বিএনপির আহ্বায়ক দিদারুল আলম মিয়াজিকে আটক করা হয়েছে। বুধবার (২৭ মার্চ) আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে হত্যাসহ ৩টি মামলার ওয়ারেন্ট রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

সাবেক স্পিকার জমির উদ্দিনের মৃত্যুতে সোমবার দেশব্যাপী শোক দিবস ঘোষণা বিএনপির

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

