আন্দোলনকারীদের দেখে থানার ভিতর ঢুকল পুলিশ, জাদুঘরে বিজিবি

আন্দোলনকারীদের দেখে শাহবাগ থানায় ঢুকল পুলিশ, জাদুঘরে বিজিবি। রাজধানীর শাহবাগ থানার সামনে শনিবার (০৩ আগস্ট) সন্ধ্যার দিকে উত্তেজনা দেখা গেছে। কেন্দ্রীয় শহীদ মিনারে আজকে কর্মসূচি পালন করে হাজার হাজার আন্দোলনকারী ফেরার সময় এ উত্তেজনার সৃষ্টি হয়।
সরেজমিন দেখা গেছে, কেন্দ্রীয় শহীদ মিনার থেকে হাজার হাজার আন্দোলনকারী শাহবাগের দিকে ফিরছিলেন। এ সময় তারা বিভিন্ন স্লোগানও দিচ্ছিলেন। শাহবাগ থানা অতিক্রম করার সময় আন্দোলনকারী শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন।
এ সময় আন্দোলনকারীদের একটি অংশ থানার সামনে মানবঢাল তৈরি করেন, যাতে আন্দোলনকারীদের মধ্যে কেউ থানায় হামলা না করতে পারে।
প্রত্যক্ষদর্শীরা জানান, থানার সামনে অনেক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। আন্দোলনকারীদের দেখে পুলিশ সদস্যরা থানার ভিতরে গিয়ে অবস্থান নেন।
সরেজমিন দেখা গেছে, আন্দোলনকারীদের তোপের মুখে সেখানে উপস্থিত থাকা বেশ কয়েকজন বিজিবির সদস্য জাতীয় জাদুঘরের ভিতরে চলে যান।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

সাভারে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষকের স্ত্রী গ্রেপ্তার

ধর্মের পরিচয় নয়, সবার আগে আমরা বাংলাদেশি: ঢাকেশ্বরী মন্দিরে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, ৩ আসামির রিমান্ড

কান্নারত শিশুকে নিয়ে পালানোর চেষ্টা, সচিবালয় মেট্রো স্টেশনে আটক ব্যক্তি

সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

ধানমন্ডিতে রোটনের জানাজায় অংশ নিতে আসা ব্যক্তিদের ওপর হামলা, চারজন আটক

শিল্পকলায় রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার ৪

শিল্পকলায় রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার ৪

শারদীয় দুর্গাপূজায় ছুটির দিনে জমে উঠেছে নিউমার্কেটের কেনাকাটা

