প্রাইভেট পড়ানোর নামে ৩০ জন ছাত্রের সাথে যৌনাচার, শিক্ষক আটক

বিশেষ সংবাদ

প্রাইভেট পড়ানোর নামে ১০ বছরের কম বয়সী ৩০ জন স্কুল ছাত্রের সাথে বিকৃত যৌন নিপীড়ন করেছেন মো: আব্দুল ওয়াকেল (৩৩) নামের এক প্রাইভেট শিক্ষক। এসব ভিডিও ধারণ করে নিজের কম্পিউটার, মুঠোফোন, পেনড্রাইভ এবং এক্সটার্নাল হার্ডডিস্কে সংরক্ষণ করে রাখেন তিনি। শনিবার (১৯ মে) রাজশাহী মেট্রোর মতিহার থানাধীন শ্যামপুর ডাঁশমারী এলাকা থেকে তাকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

রবিবার (১৯ মে) বিকালে সিআইডি সদরদপ্তরের পুলিশ সুপার (মিডিয়া) মো: আজাদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। আটকের সময় তার ব্যবহৃত মুঠোফোন, পেনড্রাইভ এবং কম্পিউটারের একাধিক হার্ডডিস্কে কোমলমতি ছাত্রদের অসংখ্য নগ্ন ভিডিও, ছবি এবং চাইল্ড পর্নোগ্রাফির বিভিন্ন কন্টেন্ট পাওয়া যায়।

- Advertisement -

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই শিক্ষকের সার্চ ইঞ্জিন এসব তথ্য যুক্তরাষ্ট্রভিত্তিক একটি প্রতিষ্ঠানের কাছে পৌঁছে দেয়। বহু আন্তর্জাতিক সংস্থার পার্টনার হওয়ার কারণে এ সংক্রান্ত কনটেন্টটি সিআইডিতে পাঠানো হয়। এমন তথ্যের ভিত্তিতে সিআইডির নিজস্ব ক্রিমিনাল ইন্টেলিজেন্স টিম তদন্ত শুরু করে দেয়।

স্থানীয় ভুক্তভোগী অনেক ছাত্র ও তাদের পরিবার নাম প্রকাশ না করার শর্তে তদন্তকারী দলের কাছে শিক্ষক আব্দুল ওয়াকেলের সম্পর্কে ভয়ঙ্কর সব তথ্য সরবরাহ করে। পরে সিআইডির একটি বিশেষ টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজশাহী মেট্রোর মতিহার থানাধীন শ্যামপুর ডাঁশমারী এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষককে আটক করেন।

- Advertisement -

প্রাথমিক তদন্তে জানা গেছে, মো: আব্দুল ওয়াকেল রাজশাহীর কাটাখালীর একটি স্কুলে শিক্ষক হিসেবে কর্মরত আছেন। তিনি ছাত্রাবস্থায় তার এলাকায় একটি কোচিং সেন্টারে শিক্ষকতা করতেন। সেই সময় থেকেই আব্দুল ওয়াকেল কোচিংয়ের কোমলমতি ছাত্রদের টার্গেট করে চকলেট খাইয়ে ও মোবাইলে গেমস খেলার প্রলোভন দেখিয়ে সখ্য গড়ে তুলতেন।

পরবর্তীতে তাদেরকে ফুসলিয়ে তার কোচিং সেন্টারে কিংবা নিজ বাড়িতে এবং কখনো কখনো আশ-পাশের আম/লিচু বাগানে নিয়ে যেত। সরল মনের বাচ্চাদের চকলেট, পাবজি ও ফ্রি ফায়ার গেম ডাউনলোড করা মোবাইল ফোন হাতে দিয়ে গেম খেলতে বলতেন। শিশুরা গেম খেলা নিয়ে ব্যস্ত থাকতো।

- Advertisement -

এই সুযোগে শিশুদের সঙ্গে অপ্রাকৃতিক যৌনলালসা চরিতার্থ করার উদ্দেশে তিনি শিশু বাচ্চাদের কাপড়-চোপর খুলে বিকৃত যৌনাচার করতেন। আগে থেকে সেট করে রাখা মোবাইল ফোনের ক্যামেরায় এসময়ের ভিডিও ধারণ করে তা সংরক্ষণ করে রাখতেন। নিপীড়নের শিকার সকল শিশুরাই তার প্রাইভেটের ছাত্র ছিলো।

জিজ্ঞাসাবাদে আব্দুল ওয়াকেল স্বীকার করেন, অনার্স পড়াকালীন সময় থেকে ছেলে বাচ্চাদের সঙ্গে বিকৃত যৌনাচার করতেন। এমন নেশার কারণে তিনি শিশুদের নিয়ে একটি কোচিং সেন্টার চালু করেছিলেন। কোচিং সেন্টারে পড়া বাচ্চাদেরকে নানা প্রলোভন দেখিয়ে বিভিন্ন গোপনীয় স্থানে নিয়ে যেতেন। এরপর বাচ্চাদের পছন্দের মোবাইল গেম খেলতে দিয়ে ব্যস্ত রেখে তাদের সাথে এসবে লিপ্ত হতেন। তার কথামতে, এখন পর্যন্ত তিনি প্রাইভেট পড়ানোর নাম করে ৩০ জন স্কুল ছাত্রকে বলৎকার করেছেন।

সিআইডি জানিয়েছে, আটককৃতের বিরুদ্ধে তার বর্তমান কর্মস্থল ওই স্কুলের প্রধান শিক্ষক বাদী হয়ে পল্টন মডেল থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন মামলা দায়ের করেছেন।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (ফিক্সড লজিক) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে বাজেট ও ‘অসম চুক্তি’র প্রতিবাদে সিপিবি’র সভা

আমেরিকার সাথে ‘অসম চুক্তি’ বাতিল এবং ঘোষিত জাতীয় বাজেটে জনকল্যাণকর পদক্ষেপ না থাকার প্রতিবাদে বগুড়ার শেরপুরে প্রতিবাদ সভা করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।শনিবার (১৩...

শেরপুরে ২ হাজার ১২৫টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বগুড়ার শেরপুরে ২ হাজার ১২৫টি ফলজ, বনজ ও ওষধি গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।...

দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বাড়ল ৬ হাজারের বেশি

টানা চার দফা মূল্যহ্রাসের পর দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি স্বর্ণের দাম...

শেরপুরে বাজেট ও ‘অসম চুক্তি’র প্রতিবাদে সিপিবি’র সভা

আমেরিকার সাথে ‘অসম চুক্তি’ বাতিল এবং ঘোষিত জাতীয় বাজেটে জনকল্যাণকর পদক্ষেপ না থাকার প্রতিবাদে বগুড়ার শেরপুরে প্রতিবাদ সভা...

শেরপুরে ২ হাজার ১২৫টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বগুড়ার শেরপুরে ২ হাজার ১২৫টি ফলজ, বনজ ও ওষধি গাছের...

দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বাড়ল ৬ হাজারের বেশি

টানা চার দফা মূল্যহ্রাসের পর দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন...

নিজের জমি ছেড়ে গ্রামবাসীর রাস্তা সোজা করলেন সাবেক অডিট অফিসার

বগুড়ার শেরপুরে যাতায়াতের সুবিধার্থে পৈতৃক জমি ছেড়ে দিয়ে একটি বাঁকা রাস্তা সোজা করে দিয়েছেন সাবেক অডিট অফিসার মোস্তফা...

বগুড়া প্রেসক্লাবের উন্নয়নে ১ কোটি টাকা অনুদান ঘোষণা প্রতিমন্ত্রীর

বগুড়া প্রেসক্লাবের আধুনিকায়ন ও উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ...

শেরপুরে মাদক ও জুয়া নির্মূল কমিটির উদ্যোগে উঠান বৈঠক

বগুড়ার শেরপুর উপজেলার বাগড়া কলোনিতে মাদক ও জুয়া প্রতিরোধে...