বগুড়ার শেরপুরে সেচযন্ত্র নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, উভয় পক্ষের নারী-পুরুষ সহ আহত ১৪

বগুড়ার শেরপুরে সেচযন্ত্র নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে উভয় পক্ষের নারী-পুরুষসহ অন্তত ১৪ জন আহত হয়েছে। শনিবার (০২ মার্চ) উপজেলার সুঘাট ইউনিয়নের আওলাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে শেরপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এ ঘটনার রাতেই শেরপুর থানায় দুই পক্ষই মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানা যায়, সুঘাট ইউনিয়নের আওলাকান্দি গ্রামের মো: আলা বক্স শেখ ও একই গ্রামের মো: হাবিবুর রহমান বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের অগভীর নলকূপের অনুমোদন পান। পরবর্তীতে এতে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এই বিরোধের জের ধরে শনিবার সন্ধ্যা ৬ টায় আলা বক্স শেখের লোকজন সংঘবদ্ধভাবে হাবিবুর রহমানের লোকজনের উপর হামলা করলে সংঘর্ষ শুরু হয়।
এতে উভয় পক্ষের নারী-পুরুষ সহ ১৪ জন গুরুতর আহত হন। আহতরা হলেন, বাচ্চু খান (৫০), আব্দুল হাই (৫০), জাহাঙ্গীর আলম (৫২), কে এম জাকারিয়া হোসেন (৪৩), ডলি খাতুন, শিল্পী খাতুন, ইউনুস, ফিরোজ আহম্মেদ (৩০), জয়নাল আবেদীন (৫৫), সোহেল (২৪), মঞ্জুর রহমান (৫০), জুয়েল রানা (২৮), আবদুল হান্নান (২৭) ও আবদুল মান্নান (৩৫)। আহতদেরকে চিকিৎসার জন্য শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এরপর আহতদের মধ্যে জাহাঙ্গীর আলম, কে এম জাকারিয়া হোসেন, বাচ্চু ও আব্দুল হাইকে উন্নত চিকিৎসার জন্য শনিবার রাতেই বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এছাড়া আহত নারী ও পুরুষ অপর ১০ জনকে স্বাস্থ্য কমপ্লেক্সের পুরুষ ও মহিলা ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে। আহতদের মাথা ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে এবং রক্তপাতের ঘটনা ঘটেছে।
বগুড়ার শেরপুরে সেচযন্ত্র নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, ঘটনার সংবাদ পেয়ে শনিবার রাতে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনা নিয়ে পুনরায় ওই গ্রামে কোন সংঘর্ষের না ঘটে এজন্য থানা পুলিশের বিশেষ নজরদারি চলছে। শনিবার রাতে উভয় পক্ষই পাল্টাপাল্টি মামলা দয়ের করেছেন। আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যহত রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২

শেরপুরে ৪ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

বগুড়ায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৮

বগুড়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, মাদ্রাসা সুপার গ্রেপ্তার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

