বগুড়া জেলা কারাগারে ধর্ষণ ও হত্যা মামলার আসামির আত্মহত্যা

বগুড়া জেলা কারাগারে ধর্ষণ ও হত্যা মামলার হাজতি আসামি মো: ইকবাল হোসেন আত্মহত্যা করেছেন। শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকাল ৫ টার দিকে কারাগারের ওয়াশ রুম থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত ইকবাল হোসেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মুকুন্দপুর গ্রামের মো: মোজাম্মেল হোসেনের ছেলে।
বগুড়া জেলা কারাগার সূত্রে জানা গেছে, কারাগারের ভিতরে ওয়াশ রুমে পরণের লুঙ্গি ছিঁড়ে ভেন্টিলিটারের সাথে পেঁচিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
পরে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গত রবিবার (৪ ফেব্রুয়ারি) থেকে ইকবাল হোসেন জেলা কারাগারে বন্দি অবস্থায় ছিল।

রবিবার (১১ ফেব্রুয়ারি) বিকাল ৩টার দিকে বগুড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল রিপোর্ট তৈরির পর ময়নাতদন্ত শেষে তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আলামত থেকে ধারণা করা হচ্ছে আসামি ইকবাল আত্মহত্যা করেছেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় ধর্ষণ মামলায় পলাতক আসামি গ্রেপ্তার

বগুড়ায় খাসির কাচ্চি বলে ভেড়া ও ছাগীর মাংস বিক্রি, দুই কাচ্চি’র দোকানে জরিমানা

জনগণের অধিকার আদায়ে বাধ্য হয়ে রাজপথে নেমেছি: বগুড়ায় জামায়াত আমির

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

