বগুড়ার শেরপুরে ‘একশ বোতল’ ফেনসিডিলসহ দুই মাদক কারবারি আটক

বগুড়ার শেরপুরে আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। এ ঘটনায় মাদক পরিবহন কাজে ব্যবহৃত ১টি ট্রাক (পিকআপ) ও ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়। শনিবার (১০ ফেব্রুয়ারি) ভোররাতে ঢাকা-বগুড়া মহাসড়কের উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের ধনকুণ্ডি এলাকায় চেকপোস্ট বসিয়ে এই তল্লাশি অভিযান চালানো হয়।
আটককৃতরা হলেন, নওগাঁ জেলার রানীনগর উপজেলার পার নওগাঁ খলিফাপাড়া বউ বাজার এলাকার বাসিন্দা মো: ইমরান হোসেন (৩১) ও চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার একবরপুর এলাকার মো: বদিউর রহমান ওরফে কামরুল (৩৭)।
বগুড়ার শেরপুরে দুই মাদক কারবারিকে আটকের বিষয়ে, শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, বগুড়া শহর থেকে ওই দুই মাদক কারবারি ১টি নীল রংয়ের পিকআপে আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল নিয়ে সিরাজগঞ্জের দিকে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেয়ে মহাসড়কের ধনকুণ্ডি এলাকায় চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানো হয়। এসময় পিকআপে অভিনব কৌশলে রাখা একশ’ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
ওসি রেজাউল করিম আরো জানান, আটককৃতরা দুর্ধর্ষ মাদক কারবারি। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় একাধিক মামলা রয়েছে। এছাড়াও এই ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দিয়ে শনিবার দুপুরে বগুড়ায় আদালতে প্রেরণ করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে দম্পতিকে রশি দিয়ে বেঁধে স্বর্ণ ও নগদ টাকা লুট

পথকুকুরকে কুপিয়ে জখম করার দায়ে বগুড়ায় গ্রেপ্তার ১

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

