আবাসিক কোয়ার্টার থেকে ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিশেষ সংবাদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফুলার রোডের পার্শ্ববর্তী এলাকায় অবস্থিত আবাসিক কোয়ার্টার থেকে বিশ্ববিদ্যালয়ের আদ্রিতা বিনতে মোশারফ (২১) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ও অধ্যাপক মো: মোশারফ হোসেনের মেয়ে।

রবিবার (৩১ মার্চ) ভোরে দক্ষিণ ফুলার রোডের আবাসিক কোয়ার্টারের ১৯নং ভবনের তৃতীয় তলায় এই ঘটনা ঘটেছে। তাদের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার লাকসাম উপজেলার মজলিশপুর গ্রামে।

জানা গেছে, নিহত আদ্রিতা বিনতে মোশারফ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। বাবা-মায়ের সঙ্গেই বিশ্ববিদ্যালয়ের কোয়ার্টারে থাকতেন আদ্রিতা। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসে। তবে সেখানকার কর্তব্যরত চিকিৎসক সকাল ৭টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাকসুদুর রহমান জানান, নিহতের বাবা থানায় যে স্টেটমেন্ট দিয়েছেন সেটি হলো তার মেয়ের মরদেহ তারা ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়েছেন। রবিবার ভোর রাত ৪টার দিকে সেহেরি খাওয়ার সময় তারা মেয়ের ঘরের দরজা ধাক্কা দেন। কিন্তু সে দরজা না খোয়ায় তা ভেঙে মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা।

আবাসিক কোয়ার্টার থেকে ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের বিষয়ে শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মুস্তাজিরুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনস্থলে গিয়ে ওই শিক্ষার্থীকে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানকার চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে জানান, তিনি আর বেঁচে নেই। তবে কী কারণে ওই শিক্ষার্থী আত্মহত্যা করেছেন সে বিষয়ে শিক্ষার্থীর পরিবার তেমন কিছুই বলতে পারেনি। এ ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে। নিহতের মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করল হাইওয়ে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে শেরপুর হাইওয়ে পুলিশ। বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টা থেকে দুপুর...

জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিয়েছি, এতে জাতীয়ভাবে একমত থাকতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের দায়মুক্তি (ইনডেমনিটি) দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। এ বিষয়ে জাতীয়ভাবে সম্মত থাকা প্রয়োজন বলেও মন্তব্য করেছেন তিনি।বুধবার...

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

শেরপুরে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করল হাইওয়ে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে শেরপুর হাইওয়ে পুলিশ। বৃহস্পতিবার...

জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিয়েছি, এতে জাতীয়ভাবে একমত থাকতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের দায়মুক্তি (ইনডেমনিটি) দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। এ বিষয়ে জাতীয়ভাবে সম্মত...

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর...

শেরপুরে অটোভ্যানসহ এক কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২

বগুড়ার শেরপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার (১১ মার্চ) বিকেলে...

ঈদে মহাসড়কে নিরাপদ যাতায়াত ও শৃঙ্খলা নিশ্চিতে শেরপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা-রংপুর মহাসড়কে আইনশৃঙ্খলা বজায়...

লক্কর-ঝক্কর বাস ঠেকাতে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে: ডিএমপি কমিশনার

রাজধানীর সড়কে ফিটনেসবিহীন বা ‘লক্কর-ঝক্কর’ বাস চলাচল বন্ধে মোবাইল...