আন্দোলনে নিহতদের স্মরণে ঢাবিতে ‘শহীদী মার্চ’ কর্মসূচি পালন

বিশেষ সংবাদ

আওয়ামী লীগ সরকারের পতনের এক মাস পূর্তি ও আন্দোলনে নিহতদের স্মরণে ‘শহীদী মার্চ’ কর্মসূচি পালন করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের সামনে থেকে এ কর্মসূচি শুরু হয়।

‘শহীদী মার্চ’ কর্মসূচিতে অংশ নিয়েছেন স্কুল, কলেজ ও মাদরাসা শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ। এ সময় ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’ এরকম বিভিন্ন স্লোগান দিতে থাকেন শিক্ষার্থী এবং অংশগ্রহণকারীরা।

- Advertisement -

আন্দোলনে নিহতদের স্মরণে সারা দেশে ‘শহীদী মার্চ’ কর্মসূচি পালন করা হচ্ছে বলে জানান আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।

সারজিস বৃহস্পতিবার দুপুরে ফেইসবুক লাইভে এসে জানান, ‘আজ থেকে প্রায় ১ মাস আগে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশ পাওয়ার ১ মাস পূর্ণ হতে চলেছে। কিন্তু এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমরা আমাদের হাজারেরও বেশি ভাইকে হারিয়েছি; যারা সকলেই শহীদ হয়েছেন।

- Advertisement -

‘আমরা এখনো অসংখ্য ভাইকে আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন দেখতে পাই। অনেকে তাদের হাত হারিয়েছেন, আবার অনেকেই পা হারিয়েছেন। অনেকে চোখ হারিয়েছেন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে মনে হয়েছে, আমরা কীভাবে আমাদের নিহত ও আহত ভাইদের জন্য কী করতে পারি, কীভাবে তাদের শ্রদ্ধা জানাতে পারি।’

সারজিস আরো জানান, ‘তাদের পরিবারের যে ক্ষতি হয়ে গেলো, এই পার্থিব দুনিয়াতে সেটি পূরণ করা কোনোভাবে সম্ভব নয়। কিন্তু আমাদের মনে হয়েছে আমরা আমাদের অবস্থান থেকে দাঁড়িয়ে তাদের প্রতি ন্যূনতম শ্রদ্ধা জানাতে পারি এবং দোয়া করতে পারি।’

- Advertisement -

‘সে জায়গা থেকে আজকে আমরা একটি ‘শহীদী মার্চ’ কর্মসূচির আয়োজন করেছি, আমাদের সকল শহীদ ভাইদের স্মরণ করতে এবং সকল আহত ভাইদের শ্রদ্ধা প্রতি জানাতে।’

ঢাবির রাজু ভাস্কর্য থেকে ‘শহীদী মার্চ’ কর্মসূচি শুরু হয়ে নীলক্ষেত, কলাবাগান, সায়েন্সল্যাব, মানিক মিয়া এভিনিউ (সংসদ ভবনের সামনে দিয়ে), ফার্মগেট, কারওয়ান বাজার এবং শাহবাগ হয়ে আবার রাজু ভাস্কর্য সামনে দিয়ে শহীদ মিনারে এসে শেষ হবে।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (১০০% অরিজিনাল) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

৫ বছরের আইনি লড়াইয়ের অবসান, খালাস পেলেন ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা

তালাক না দিয়ে দ্বিতীয় বিয়ের অভিযোগে দায়ের করা বহুল আলোচিত মামলায় চূড়ান্তভাবে খালাস পেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক সদস্য নাসির হোসেন এবং তার...

হাসনাত আবদুল্লাহর কাছে এখনো ৮০০ টাকা পাই

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে নতুন করে আলোচনায় এসেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহর নাম। ভিডিওতে এক ব্যক্তি দাবি...

বগুড়াসহ ১৭ জেলায় সন্ধ্যার মধ্যে ৬০ কি. মি বেগে ঝড়ের শঙ্কা

বগুড়াসহ দেশের ১৭ জেলার ওপর দিয়ে সন্ধ্যার মধ্যে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসময় সংশ্লিষ্ট এলাকার...

৫ বছরের আইনি লড়াইয়ের অবসান, খালাস পেলেন ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা

তালাক না দিয়ে দ্বিতীয় বিয়ের অভিযোগে দায়ের করা বহুল আলোচিত মামলায় চূড়ান্তভাবে খালাস পেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের...

হাসনাত আবদুল্লাহর কাছে এখনো ৮০০ টাকা পাই

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে নতুন করে আলোচনায় এসেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত...

বগুড়াসহ ১৭ জেলায় সন্ধ্যার মধ্যে ৬০ কি. মি বেগে ঝড়ের শঙ্কা

বগুড়াসহ দেশের ১৭ জেলার ওপর দিয়ে সন্ধ্যার মধ্যে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে...

জাইমা রহমানের ছবি ব্যবহার করে আপত্তিকর পোস্ট, যুবক কারাগারে

বাগেরহাটের কচুয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জাইমা রহমানের ছবি ব্যবহার করে আপত্তিকর পোস্ট ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেফতার...

শেরপুরে রাস্তা বন্ধ ও পুকুর দখলের অভিযোগ

বগুড়ার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নে দীর্ঘদিনের ব্যবহৃত একটি জনপথ...