আন্দোলনে হতাহতদের স্মরণে বৃহস্পতিবার ‘শহীদি মার্চ’ কর্মসূচি পালন

আন্দোলনে নিহত ও আহতদের স্মরণে বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) সারা দেশে ‘শহীদি মার্চ’ কর্মসূচি পালনের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
বুধবার (০৪ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দিয়েছেন সংগঠনটির অন্যতম সমন্বয়ক সারজিস আলম।
সারজিস আলম বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ও নিহতদের স্মরণে আগামীকাল (বৃহস্পতিবার) সারা দেশে ‘শহীদি মার্চ’ পালন করা হবে। বিকেল ৩টার দিকে রাজু ভাস্কর্য থেকে কেন্দ্রীয়ভাবে এ কর্মসূচি শুরু হবে।’

সারজিস আরও বলেন, ‘রাজু ভাস্কর্য থেকে শুরু করে নিউমার্কেট, কারওয়ান বাজার, মানিক মিয়া এভিনিউ ও শাহবাগ হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শহীদি মার্চ কর্মসূচি শেষ হবে।’
সংবাদ সম্মেলনে আরেক সমন্বয়ক মো: আবু বাকের মজুমদার জানান, ‘দেশের জাতীয় নিরাপত্তার জন্য কাজ করবে ছাত্র আন্দোলন। তবে আইন নিজের কাঁদে তুলে নেওয়া যাবে না। আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে অবরাধীর বিচার নিশ্চিত করতে হবে।’
তিনি আরো বলেন, ‘যারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছে তাদের ছাড় দেওয়া হবে না। হত্যাকারীদের চিহ্নিত করতে আমরা একটি টিম গঠন করছি।
দেশের জনগণ যেমনভাবে চায়, তেমনভাবেই গঠন করা হবে আগামীর বাংলাদেশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দেশব্যাপী পুনর্গঠিত হবে। উদ্দেশ্য হবে চাঁদাবাজি ও দুর্নীতি প্রতিরোধের।’
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

সেনাবাহিনীর ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ২০ অক্টোবর রংপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী, কোনো দল বা ব্যক্তির নন: সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি

ফ্যামিলি কার্ডে অনিয়ম পেলে কাউকে ছাড় দেওয়া হবে না: প্রতিমন্ত্রী টুকু

সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান

কন্যাশিশুর স্বপ্নপূরণে পরিবার ও রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে: রাষ্ট্রপতি

২১ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ইউএস-বাংলার সব ফ্লাইট বাতিল

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ১২ অক্টোবর, ধর্মীয় প্রতিষ্ঠানে প্রচারের নির্দেশ

শিশুদের প্রশ্ন করার সুযোগ দিয়ে মেধা বিকাশের পথ তৈরি করতে হবে: অর্থমন্ত্রী

