রাজশাহীতে এক পা হারানো সাবেক ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যা

বিশেষ সংবাদ

রাজশাহীতে এক পা হারানো সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মাসুদ গণপিটুনিতে মারা যান। তিনি সাবেক ছাত্রলীগ নেতা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কর্মকর্তা পদে কর্মরত ছিলেন। ছাত্রজীবনে আব্দুল্লাহ আল মাসুদ রাবির সহ-সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য ছিলেন।

শনিবার (০৮ সেপ্টেম্বর) রাতে বিনোদপুর এলাকায় একদল যুবক ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মাসুদকে আটক করে গণপিটুনি দেয়। এতে তার ১টি পা ভেঙে যায়। গুরুতর অবস্থায় তাকে রজশাহী নগরীর বোয়ালিয়া থানায় নিয়ে আসা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে পুলিশ ও সেনাবাহিনীর তত্বাবধানে তাকে রামেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মাসুদের মৃত্যু হয়।

- Advertisement -

এর আগে, মাসুদের বিরুদ্ধে গত ৫ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগ করা হয়। তবে ২০১৪ সালে সন্ত্রাসীরা আব্দুল্লাহ আল মাসুদের উপর হামলা চালিয়ে তার ১টি পা কেটে নেয়। তার হাত পায়ের রগও কেটে দেয়। এরপর থেকেই তিনি পঙ্গু জীবনযাপন করছিলেন। কৃত্রিম পা লাগিয়ে চলাফেরা করতেন মাসুদ।

২০২২ সালে তৎকালীন প্রধানমন্ত্রীর কার্যালয়ের আদেশে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে স্টোর অফিসার পদে আব্দুল্লাহ আল মাসুদকে নিয়োগ দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) মাসুদ মেয়ে সন্তানের জনক হন।

- Advertisement -

স্বজনরা জানিয়েছেন, প্রসূতি স্ত্রী ও নবজাতকের জন্য ওষুধ কিনতে আব্দুল্লাহ আল মাসুদ শনিবার রাতে বিনোদনপুর বাজারে যান। তখনই তাকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করা হয়।

রাজশাহীতে এক পা হারানো সাবেক ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যার বিষয়টি নিশ্চিত করে বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাসুদ পারভেজ জানান, রাতেই তাকে গুরুতর অবস্থায় থানায় আনা হয়। বৈষম্যবিরোধী ছাত্রদের নামে স্লোগান দিয়ে ছাত্রলীগ নেতা মাসুদের ফাঁসির দাবি করা হয়।

- Advertisement -

পরে সেনাবাহিনী ডেকে তাকে রামেক হাসপাতালে পাঠানো হয়। রাত ১২টার দিকে তার মৃত্যু হয়। নিহতের মরদেহর ময়নাতদন্ত করা হবে। থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তদন্ত করে খুনিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (ফিক্সড লজিক) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে শিক্ষার্থীদের বিজ্ঞান ও উদ্ভাবনী আইডিয়া শোকেসিং অনুষ্ঠিত

‘মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’-এই স্লোগানকে সামনে রেখে বগুড়ার শেরপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার...

শেরপুরে ওয়ার্কশপের তালা কেটে ৩ লাখ টাকার মালামাল চুরি

বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর বাজারে একটি পোল্ট্রি খামার সরঞ্জাম তৈরির কারখানায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরেরা কারখানার তালা কেটে প্রায় ২৫টি জিআই তারের কয়েলসহ...

ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগ, বাবা আটক

ফেনীর ফুলগাজীতে মর্মান্তিক ঘটনা-মাত্র দুই মাস বয়সী এক শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির বাবা মোহাম্মদ সুলতানকে আটক...

শেরপুরে শিক্ষার্থীদের বিজ্ঞান ও উদ্ভাবনী আইডিয়া শোকেসিং অনুষ্ঠিত

‘মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’-এই স্লোগানকে সামনে রেখে বগুড়ার শেরপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও...

শেরপুরে ওয়ার্কশপের তালা কেটে ৩ লাখ টাকার মালামাল চুরি

বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর বাজারে একটি পোল্ট্রি খামার সরঞ্জাম তৈরির কারখানায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরেরা কারখানার তালা...

ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগ, বাবা আটক

ফেনীর ফুলগাজীতে মর্মান্তিক ঘটনা-মাত্র দুই মাস বয়সী এক শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে। এ...

দুর্নীতি ও লুটপাটের বাজেট দিয়েছে সরকার: মিয়া গোলাম পরওয়ার

প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটকে ‘দুর্নীতি ও লুটপাটের বাজেট’ আখ্যা দিয়ে এর কঠোর সমালোচনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর...

প্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্ত্বার অভিযোগ, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

পটুয়াখালীর বাউফলে এক প্রতিবন্ধী কিশোরীকে (১৪) অন্তঃসত্ত্বা করার অভিযোগে...

শেরপুরে নারিশ পোল্ট্রিতে চাঁদা দাবি ও সশস্ত্র হামলা, গ্রেপ্তার ৩

বগুড়ার শেরপুরে একটি পোল্ট্রি হ্যাচারিতে দেড় লক্ষ টাকা চাঁদা...