শেরপুরে স্বেচ্ছাসেবক দলের অফিস ভাংচুর ও মারধরের অভিযোগ

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুরে স্বেচ্ছাসেবক দলের কার্যালয় ও মোটরসাইকেল ভাংচুর এবং মারধরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মঙ্গলবার (১৮ ডিসেম্বর) শেরপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

উপজেলার গাড়িদহ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের অফিস কার্যালয়ে এই মারধর ও ভাংচুরের ঘটনায় মো: শিলু মিয়া (৩৭) এই মামলা দায়ের করেন। তিনি মহিপুর কলোনী এলাকার মো: হাফিজার রহমানের ছেলে এবং গাড়িদহ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক।

- Advertisement -

মামলার এজাহার সুত্রে জানা যায়, গত নভেম্বরের ৩০ তারিখে রাত ১০ টার দিকে গাড়িদহ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কার্যালয়ে বসে কথা বলছিলেন শিলু মিয়া সহ অন্যান্যরা। এমন সময় তাদের উপর পরিকল্পিতভাবে হামলা করে মারধর, দলীয় ব্যানার ছিঁড়ে ফেলা সহ অফিস ভাংচুর এবং অফিসের সামনে থাকা ৩টি মোটরসাইকেল ভাংচুর করে প্রায় আড়াই লক্ষ টাকার ক্ষতিসাধন করে একদল দেশীয় অস্ত্রধারী।

এ ঘটনায় গাড়িদহ মধ্যপাড়া এলাকার মো: পলাশ (৩৫), বন্ধন (২৫), ডলার সরদার তুষার (৩৫), নুর আলম ৩৪), জিম (২৭), জাহিদ (১৯) সহ ২১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ১৫-২০ জনকে অজ্ঞাত রেখে মামলাটি করা হয়েছে। সশস্ত্র হামলাকারীরা কেন এমন কাজ করলো জানতে চাইলে মামলার বাদী শিলু মিয়া জানান, “যারা আমাদেরকে মারধর করে তাারেক রহমানের ছবি সম্বলিত ব্যানার ছিঁড়ে ফেলতে পারে তারা অবশ্যই আওয়ামী লীগের দোসর।

- Advertisement -

এ ঘটনায় প্রধান অভিযুক্ত পলাশের মুঠোফোনে কল দেওয়া হলে মুঠোফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে শেরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের অহবায়ক কাউসার কলিন্স জানান, “গাড়িদহ দলীয় কার্যালয়ে যারা হামলা করেছে, তারা শুধু হামলা, মারধর, ভাংচুর করেনি, তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং জনাব তারেক রহমানের ছবি সম্বলিত ব্যানারও ছিঁড়ে ফেলেছে। হমলাকরীরা যেই হোক আইনের মাধ্যমে আমরা তার বিচার চাই”।

- Advertisement -

এ ঘটনায় শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, “মামলায় আসামীদের ধরতে পুলিশি তৎপরতা অব্যাহত আছে। ঘটনার সাথে জড়িতদের দ্রæত আইনের অওতায় আনা হবে”।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (ফিক্সড লজিক) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে শিক্ষার্থীদের বিজ্ঞান ও উদ্ভাবনী আইডিয়া শোকেসিং অনুষ্ঠিত

‘মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’-এই স্লোগানকে সামনে রেখে বগুড়ার শেরপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার...

শেরপুরে ওয়ার্কশপের তালা কেটে ৩ লাখ টাকার মালামাল চুরি

বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর বাজারে একটি পোল্ট্রি খামার সরঞ্জাম তৈরির কারখানায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরেরা কারখানার তালা কেটে প্রায় ২৫টি জিআই তারের কয়েলসহ...

ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগ, বাবা আটক

ফেনীর ফুলগাজীতে মর্মান্তিক ঘটনা-মাত্র দুই মাস বয়সী এক শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির বাবা মোহাম্মদ সুলতানকে আটক...

শেরপুরে শিক্ষার্থীদের বিজ্ঞান ও উদ্ভাবনী আইডিয়া শোকেসিং অনুষ্ঠিত

‘মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’-এই স্লোগানকে সামনে রেখে বগুড়ার শেরপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও...

শেরপুরে ওয়ার্কশপের তালা কেটে ৩ লাখ টাকার মালামাল চুরি

বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর বাজারে একটি পোল্ট্রি খামার সরঞ্জাম তৈরির কারখানায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরেরা কারখানার তালা...

ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগ, বাবা আটক

ফেনীর ফুলগাজীতে মর্মান্তিক ঘটনা-মাত্র দুই মাস বয়সী এক শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে। এ...

দুর্নীতি ও লুটপাটের বাজেট দিয়েছে সরকার: মিয়া গোলাম পরওয়ার

প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটকে ‘দুর্নীতি ও লুটপাটের বাজেট’ আখ্যা দিয়ে এর কঠোর সমালোচনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর...

প্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্ত্বার অভিযোগ, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

পটুয়াখালীর বাউফলে এক প্রতিবন্ধী কিশোরীকে (১৪) অন্তঃসত্ত্বা করার অভিযোগে...

শেরপুরে নারিশ পোল্ট্রিতে চাঁদা দাবি ও সশস্ত্র হামলা, গ্রেপ্তার ৩

বগুড়ার শেরপুরে একটি পোল্ট্রি হ্যাচারিতে দেড় লক্ষ টাকা চাঁদা...