পটুয়াখালীতে স্ত্রীকে গলা কেটে হত্যা, থানায় স্বামীর আত্মসমর্পণ

বিশেষ সংবাদ

পটুয়াখালীতে নুরজাহান বেগম (৪৫) নামের দুই সন্তানের জননীকে গলা কেটে হত্যা করেছে স্বামী নুর মোহাম্মদ হাওলাদার। রবিবার (০৫ জানুয়ারি) ভোর রাতে পটুয়াখালী সদর উপজেলার ছোট আউলিয়াপুর বলাইকাঠী গ্রামে এই ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্ত্রীকে হত্যার পরে স্বামী নুর মোহাম্মদ হাওলাদার থানায় গিয়ে আত্মসমর্পণ করে। নিহত নুরজাহান বেগমের এক ছেলে এবং এক মেয়ে রয়েছে

নিহতের পরিবারের স্বজনরা বলেন, দ্বিতীয় বিয়ে করা নিয়ে নুর মোহাম্মদ ও তার স্ত্রী নুরজাহান বেগমের মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চল‌ছিল। গতকাল রাতে তালাক দেওয়ার জন্য স্ত্রী নুরজাহানকে চাপ প্রয়োগ করেন তার স্বামী। এ নিয়ে গত রাতে তাদের মধ্যে কথা কাটাকটি হয়। একপর্যায়ে পুত্রবধূদের মধ্যস্থতায় তারা থামে এবং পরিবারের সবাই ঘুমিয়ে পড়েন। পরে রাত ৩টার দিকে স্ত্রী নুরজাহান বেগমকে গলা কেটে হত্যা করে স্বামী নুর মোহাম্মদ। এ ঘটনার সুষ্ঠু ‌বিচারের দাবি জানিয়েছে নিহতের স্বজনরা।

পটুয়াখালীতে স্ত্রীকে গলা কেটে হত্যার পর থানায় স্বামীর আত্মসমর্পণ বিষয়টি নিশ্চিত করে পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ইমতিয়াজ বলেন, এ ঘটনায় নিহত নুরজাহানের স্বামী নূর মোহাম্মদ থানায় এসে আত্মসমর্পণ করেছেন।

তিনি আরও জানান নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

জনপ্রিয়

অপরাধ

জামিনে কারামুক্ত বাউলশিল্পী আবুল সরকার

ধর্ম অবমাননার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার হওয়া বাউলশিল্পী আবুল সরকার জামিনে কারামুক্ত হয়েছেন।সোমবার (১৩ এপ্রিল) বেলা সোয়া ১১টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট...

ভিসা নিয়ে ভারতের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে: পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশিদের জন্য চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা পুনরায় চালুর বিষয়ে ভারতের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি বলেন, আসন্ন...

বাংলা নববর্ষকে ঘিরে কোনও নাশকতার শঙ্কা নেই: র‍্যাব মহাপরিচালক

বাংলা নববর্ষকে ঘিরে কোনো ধরনের নাশকতার আশঙ্কা নেই বলে জানিয়েছেন র‍্যাবের মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ। তবে নিরাপত্তা নিশ্চিতে র‍্যাবের বিশেষ দল প্রস্তুত রাখা...

জামিনে কারামুক্ত বাউলশিল্পী আবুল সরকার

ধর্ম অবমাননার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার হওয়া বাউলশিল্পী আবুল সরকার জামিনে কারামুক্ত হয়েছেন।সোমবার (১৩ এপ্রিল) বেলা সোয়া...

ভিসা নিয়ে ভারতের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে: পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশিদের জন্য চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা পুনরায় চালুর বিষয়ে ভারতের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র...

বাংলা নববর্ষকে ঘিরে কোনও নাশকতার শঙ্কা নেই: র‍্যাব মহাপরিচালক

বাংলা নববর্ষকে ঘিরে কোনো ধরনের নাশকতার আশঙ্কা নেই বলে জানিয়েছেন র‍্যাবের মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ। তবে নিরাপত্তা...

সমঝোতা চাইলে যুক্তরাষ্ট্রকে ‘কর্তৃত্ববাদী’ মনোভাব ছাড়তে হবে: ইরানের প্রেসিডেন্ট

যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনা কমাতে আলোচনার পথ খোলা আছে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে এজন্য...

পুলিশের ধাওয়া, একসঙ্গে ১০ ইয়াবা গিলে অচেতন মাদক কারবারি

বরিশালের গৌরনদী উপজেলায় পুলিশের ধাওয়া খেয়ে আতঙ্কে একসঙ্গে ইয়াবা...

২০ এপ্রিল বগুড়ায় আসছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন সিটি কর্পোরেশন

নিজ জেলা বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী...