বোয়ালখালীতে নারী এনজিও কর্মীর মরদেহ উদ্ধার

বিশেষ সংবাদ

চট্টগ্রামের বোয়ালখালীতে শুক্লা দে টিকলি (৩৮) নামের এক এনজিও কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (০৪ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের পালপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শুক্লা দে টিকলির স্বজনেরা অভিযোগ করেছেন, ঋণের কিস্তি আদায়ের জন্য রূপসা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড নামের প্রতিষ্ঠান তার ওপর চাপ প্রয়োগ করেছিল। এজন্য তিনি হতাশ হয়ে তিনি আত্মহত্যার পথ বেছে নেন। এ ঘটনায় আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগ এনে প্রতিষ্ঠানটির ৪ কর্মকর্তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন শুক্লা দে টিকলির স্বামী সিদুল পাল।

নিহত শুক্লা দে টিকলি রূপসা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড নামের একটি আর্থিক প্রতিষ্ঠানের মাঠকর্মী হিসেবে কর্মরত ছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, সংস্থাটির কানুনগোপাড়া শাখায় ২০২৩ সালের মে মাসে মাঠকর্মী হিসেবে যোগ দেন শুক্লা দে টিকলি। সংস্থাটি ওই এলাকায় ক্ষুদ্রঋণ প্রদান করে। গত ৫ আগস্টের পর থেকে কিস্তি আদায়ে ধীরগতি ছিল। এজন্য কয়েক মাস ধরে শুক্লার সঙ্গে সংস্থাটির কর্মকর্তাদের মনোমালিন্যের সৃষ্টি হয়। গত নভেম্বরে সংস্থাটি তার মাসিক বেতন থেকে অনাদায়ী কিস্তির টাকা কেটে নেয়। ঋণের কিস্তি আদায়ের মানসিক চাপ ও প্রতিষ্ঠানটির অত্যাচার সহ্য করতে না পেরে শুক্লা দে টিকলি আত্মহত্যা করেছেন বলে মামলায় অভিযোগ করেছেন নিহতের স্বামী।

বোয়ালখালীতে নারী এনজিও কর্মীর মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ রাসেল জানান, আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগ এনে প্রতিষ্ঠানটির ৪ কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন নিহতের স্বামী সিদুল পাল। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে বলে জানান তিনি।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা কারাগারে

চলচ্চিত্র নির্মাণের কথা বলে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।ঢাকা মহানগর পুলিশের...

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

জনপ্রিয়

অপরাধ

হাওড়ে ধান কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

সুনামগঞ্জের হাওড় এলাকায় ধান কাটার সময় পৃথক ঘটনায় বজ্রপাতে দুই কৃষকসহ তিনজনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।সোমবার (২৭ এপ্রিল) বিকেলে হাওড়ে...

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটির সাবেক রেলমন্ত্রী ও বিজেপি নেতা দিনেশ ত্রিবেদী। সোমবার (২৭ এপ্রিল) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে...

সখিপুরে পাগলা কুকুরে কামড়ে নারী-শিশুসহ আহত ৫০

টাঙ্গাইলের সখিপুর উপজেলায় একটি পাগলা কুকুরের হামলায় দুই দিনে নারী ও শিশুসহ অন্তত ৫৪ জন আহত হয়েছেন। রোববার (২৬ এপ্রিল) থেকে সোমবার (২৭ এপ্রিল)...

হাওড়ে ধান কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

সুনামগঞ্জের হাওড় এলাকায় ধান কাটার সময় পৃথক ঘটনায় বজ্রপাতে দুই কৃষকসহ তিনজনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও তিনজন...

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটির সাবেক রেলমন্ত্রী ও বিজেপি নেতা দিনেশ ত্রিবেদী। সোমবার (২৭ এপ্রিল)...

সখিপুরে পাগলা কুকুরে কামড়ে নারী-শিশুসহ আহত ৫০

টাঙ্গাইলের সখিপুর উপজেলায় একটি পাগলা কুকুরের হামলায় দুই দিনে নারী ও শিশুসহ অন্তত ৫৪ জন আহত হয়েছেন। রোববার...

নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণে হাইকোর্টের নির্দেশ

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে অংশ নিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ...

ঢাবি শিক্ষার্থী মিমোর আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে শিক্ষক সুদীপ কারাগারে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মুনিরা...

নারীদের জন্য এলপিজি কার্ড চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

দেশের নারীদের রান্নার সুবিধা নিশ্চিত করতে ফ্যামিলি কার্ডের পাশাপাশি...