পিলখানা হত্যাকাণ্ডের ন্যায়বিচারসহ তিন দাবিতে শহীদ মিনারে অবস্থান কর্মসূচি

বিশেষ সংবাদ

পিলখানা হত্যাকাণ্ডের ন্যায়বিচার ও বিডিআর বিদ্রোহের ঘটনায় কারাগারে বন্দী ‘নিরপরাধ’ জওয়ানদের মুক্তিসহ তিন দাবিতে বুধবার (০৮ জানুয়ারি) সন্ধ্যা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন তাঁদের পরিবার ও স্বজনরা।

অন্য দুই দাবি হলো, চাকরিচ্যুত বিডিআর সদস্যদের আবারও চাকরিতে পুনর্বহাল করতে হবে। আর যাঁদের চাকরির সময়কাল পার হয়ে গেছে তাদের পুনর্বাসন করতে হবে।

- Advertisement -

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাজধানীর পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় তৎকালীন বিডিআরের কারাবন্দী ও চাকরিচ্যুত নিরপরাধ জওয়ানদের পরিবারের সদস্যরা আজ দুপুর সাড়ে ১২টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন। পরে সেখান থেকে তারা রাষ্ট্রীয় অতিথি ভবন বর্তমানে প্রধান উপদেষ্টার ভবনের উদ্দেশ্যে পদযাত্রা শুরু করেন। এরপর সেখান থেকে শাহবাগে তারা পুলিশের বাধার মুখে পড়েন। পরে তারা চারুকলা ইনস্টিটিউটের সামনে অবস্থান নেন। আজ বিকেল ৫টার দিকে তারা সেখান থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে আবারও অবস্থান নেন। এ সময় তারা নানা দাবি নিয়ে বক্তব্য দেন। বক্তব্যে তারা বলেন, দাবি পূরণ না হলে লাগাতার কর্মসূচি পালন করবেন তারা

শহীদ মিনারে অবস্থানরত বিডিআরের এক সদস্যের আত্মীয় আল আমিন গণমাধ্যমে বলেন, দাবি আদায়ে আজ সারারাত শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করবেন তারা। তাদের দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি পালন করবেন তারা।

- Advertisement -

এ বিষয়ে রমনা অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার আবদুল্লাহ আল মামুন গণমাধ্যমে জানান, বিডিআরের যেসব সদস্য চাকরিচ্যুত হয়েছেন তারা ও তাদের পরিবারের লোকজন এই আন্দোলন করছেন। এছাড়াও তাদের দাবির প্রতি সংহতি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য মাহিন সরকার। পরিস্থিতি নিয়ন্ত্রণে শহীদ মিনারে পুলিশ মোতায়েন করা হয়েছে।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (ফিক্সড লজিক) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

হাজার ধরনের খোঁটা দেয়, আমরা নাকি জান্নাতের টিকিট বিক্রি করেছি: জামায়াত আমির

নারায়ণগঞ্জে চাঁদাবাজিসহ নানা সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে কঠোর সমালোচনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, বিভিন্ন অভিযোগ তুলে তাঁদের বিরুদ্ধে...

জাতীয় প্রেস ক্লাবে ফল উৎসব ও গানের আসর, ৪২ ধরনের দেশি ফলে মুখরিত প্রাঙ্গণ

রকমারি দেশি ফলের সম্ভার ও দেশাত্মবোধক গানের পরিবেশনায় উৎসবমুখর হয়ে ওঠে রাজধানীর জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণ। শুক্রবার ৪২ ধরনের দেশি ফলের প্রদর্শনী ও রস...

মালদ্বীপে অসুস্থ ও বিপদগ্রস্ত প্রবাসীদের পাশে বাংলাদেশ হাইকমিশন

মালদ্বীপে গুরুতর অসুস্থতা ও মানবিক সংকটে থাকা দুই বাংলাদেশি প্রবাসীর দেশে ফেরার ব্যবস্থা করেছে বাংলাদেশ হাইকমিশন। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের কল্যাণ তহবিলের অর্থায়নে তাদের...

হাজার ধরনের খোঁটা দেয়, আমরা নাকি জান্নাতের টিকিট বিক্রি করেছি: জামায়াত আমির

নারায়ণগঞ্জে চাঁদাবাজিসহ নানা সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে কঠোর সমালোচনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি...

জাতীয় প্রেস ক্লাবে ফল উৎসব ও গানের আসর, ৪২ ধরনের দেশি ফলে মুখরিত প্রাঙ্গণ

রকমারি দেশি ফলের সম্ভার ও দেশাত্মবোধক গানের পরিবেশনায় উৎসবমুখর হয়ে ওঠে রাজধানীর জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণ। শুক্রবার ৪২...

মালদ্বীপে অসুস্থ ও বিপদগ্রস্ত প্রবাসীদের পাশে বাংলাদেশ হাইকমিশন

মালদ্বীপে গুরুতর অসুস্থতা ও মানবিক সংকটে থাকা দুই বাংলাদেশি প্রবাসীর দেশে ফেরার ব্যবস্থা করেছে বাংলাদেশ হাইকমিশন। ওয়েজ আর্নার্স...

তালাকের পর স্ত্রীকে নিতে গিয়ে ধাওয়ার মুখে মোটরসাইকেল ফেলে পালালেন ছাত্রদল নেতা

স্ত্রীকে শ্বশুরবাড়ি থেকে ফিরিয়ে আনার চেষ্টা করতে গিয়ে স্থানীয় লোকজনের ধাওয়ার মুখে পড়েছেন বগুড়ার নন্দীগ্রাম সরকারি মনসুর হোসেন...

নন্দীগ্রামে তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা, পুলিশি সহায়তায় উদ্ধার

বগুড়ার নন্দীগ্রামে এক ছাত্রদল নেতার স্ত্রীকে আটকে রাখার তথ্য...

কাজিপুরে মাদক সেবনের দায়ে শেরপুরের ৫ যুবকের কারাদণ্ড

সিরাজগঞ্জের কাজিপুরে মাদক সেবনের দায়ে বগুড়ার শেরপুর উপজেলার পাঁচ...