গুজরাটে ৫৫০ জন অবৈধ বাংলাদেশি আটক

বিশেষ সংবাদ

ভারতের গুজরাটে একটি সমন্বিত অভিযান চালিয়ে ৫৫০ জনেরও বেশি অবৈধ বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। অভিযানে নেতৃত্ব দেয় গুজরাট পুলিশ, এবং তাদের সঙ্গে সমন্বয় করে কাজ করে স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি), ক্রাইম ব্রাঞ্চ ও অ্যান্টি-হিউম্যান ট্র্যাফিকিং ইউনিট।

অভিযানটি শুক্রবার (২৫ এপ্রিল) গভীর রাতে শুরু হয়ে চলে শনিবার সকাল পর্যন্ত। সবচেয়ে বেশি আটক করা হয় সুরাট শহর থেকে—সেখানে ১০০ জনের বেশি সন্দেহভাজন বাংলাদেশিকে হেফাজতে নেওয়া হয়।

অন্যদিকে, আহমেদাবাদের চান্দোলা এলাকা থেকে প্রায় ৪৫০ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ডিসিপি অজিত রাজিয়ান। অভিযান শুরু হয় রাত ৩টা নাগাদ এবং এতে অংশ নেয় অর্থনৈতিক অপরাধ শাখা ও জোন-৬ টিম।

গুজরাট পুলিশের ডেপুটি কমিশনার রাজদীপ সিং নাকুম জানান, আটক ব্যক্তিরা কেউই বৈধ পাসপোর্ট বা ভিসা ছাড়াই ভারতে প্রবেশ করেছিল। তারা দীর্ঘদিন ধরে জাল কাগজপত্র ব্যবহার করে দেশটিতে বসবাস করছিল

তিনি আরও বলেন, “সুরক্ষা গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই অভিযানটি চালানো হয়। এখন যাচাই-বাছাইয়ের পর সংশ্লিষ্টদের বাংলাদেশে ফেরত পাঠানোর প্রস্তুতি চলছে।”

যুগ্ম-পুলিশ কমিশনার শরদ সিংহলের মতে, এই অভিযান সরাসরি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ কমিশনার ও মহাপরিচালকের নির্দেশে পরিচালিত হয়েছে।

তিনি আরও জানান, এর আগেও চলতি এপ্রিল মাসেই অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে দুটি এফআইআর দায়ের হয়েছিল। সেই সময় ১২৭ জনকে গ্রেফতার করা হয় এবং ৭৭ জনকে দেশে ফেরত পাঠানো হয়।

এই ঘটনাকে কেন্দ্র করে গুজরাটে অবৈধ অভিবাসী ইস্যুতে উদ্বেগ আরও বাড়ছে। ভারত সরকারের তরফ থেকে জানানো হয়েছে, জাতীয় নিরাপত্তা ও অভ্যন্তরীণ স্থিতিশীলতার স্বার্থে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা কারাগারে

চলচ্চিত্র নির্মাণের কথা বলে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।ঢাকা মহানগর পুলিশের...

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

জনপ্রিয়

অপরাধ

ছাত্র আন্দোলনে জামায়াত-শিবিরের কোনো পরামর্শ নেইনি: সংসদে প্রতিমন্ত্রী

জাতীয় সংসদে ছাত্র আন্দোলন নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন শ্রম প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তিনি জানিয়েছেন, আন্দোলনের সময় জামায়াতে ইসলামী বা ছাত্রশিবিরের কারও সঙ্গে...

চিত্রনাট্যকার সুজনের বিরুদ্ধে বিয়ের নামে অর্থ ও ৫ ভরি সোনা লুটের অভিযোগ

বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলা এবং পরবর্তীতে সুকৌশলে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার আত্মসাতের অভিযোগ তুলে বগুড়ার শেরপুর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন...

বৃষ্টি ও বজ্রপাত নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন সতর্কবার্তা

অন্বেষণ ডেস্ক : সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, যার প্রভাবে আগামী বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত রাজধানী ঢাকাসহ আট বিভাগেই প্রবল...

ছাত্র আন্দোলনে জামায়াত-শিবিরের কোনো পরামর্শ নেইনি: সংসদে প্রতিমন্ত্রী

জাতীয় সংসদে ছাত্র আন্দোলন নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন শ্রম প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তিনি জানিয়েছেন, আন্দোলনের সময়...

চিত্রনাট্যকার সুজনের বিরুদ্ধে বিয়ের নামে অর্থ ও ৫ ভরি সোনা লুটের অভিযোগ

বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলা এবং পরবর্তীতে সুকৌশলে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার আত্মসাতের অভিযোগ তুলে বগুড়ার...

বৃষ্টি ও বজ্রপাত নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন সতর্কবার্তা

অন্বেষণ ডেস্ক : সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, যার প্রভাবে আগামী বৃহস্পতিবার সকাল ১১টা...

কোরআনের আইন প্রতিষ্ঠা করে মানুষকে মুক্তি দিতে হবে: জামায়াত নেতা মুজিবুর রহমান

অন্বেষণ ডেস্ক : বাংলাদেশের জাতীয় সংসদে মানুষের তৈরি প্রচলিত আইনের পরিবর্তে কোরআনের আইন প্রতিষ্ঠার জোর দাবি জানিয়েছেন জামায়াতে...

১০ লাখ টাকা ঘুষে পুকুর নামজারি, নায়েব রঞ্জুর অপসারণ দাবি

বগুড়ার শেরপুরে ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা (নায়েব) মো....

সংসদ অধিবেশনে অসুস্থ জামায়াত এমপি, খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিরোধী...