বগুড়া বিয়াম স্কুল অ্যান্ড কলেজের ৮ শিক্ষকসহ ৫০ জনের বিরুদ্ধে মামলা

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

বগুড়া বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজে গার্ড বদলির ঘটনাকে কেন্দ্র করে সহিংসতার অভিযোগ উঠেছে। এতে আট শিক্ষকসহ ৫০ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

রবিবার (০৪ মে) বগুড়া সদর থানায় শহরের লতিফপুর এলাকার বাসিন্দা আ স ম মোস্তাফিজুর রহমান তালুকদারের ছেলে টিএম মামুন নামের এক অভিভাবক মামলাটি দায়ের করেন

- Advertisement -

মামলায় যেসব শিক্ষকদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন, কলেজের বাংলা বিভাগের সহকারী শিক্ষক মো. আব্দুর রাজ্জাক ও প্রভাষক মো. আনিসুজ্জামান, ইংরেজির মো. শহিদুল ইসলাম, রাষ্ট্রবিজ্ঞানের মাহবুবুর আলম টুটুল, ইসলাম শিক্ষার মো. ইসরাফিল হোসেন, আইসিটির মো. জহুরুল ইসলাম, সাধারণ বিষয়ের মো. আবু হানিফা এবং গণিতের সহকারী অধ্যাপক মো. শফিকুল ইসলাম।

মামলার অভিযোগে বলা হয়, গত ২৮ এপ্রিল বেলা সাড়ে ১১টার দিকে বিদ্যালয়ের গার্ড মাসুদ রানার বদলির ঘটনাকে কেন্দ্র করে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘবদ্ধভাবে স্কুল মাঠে হামলা চালান। তারা তিনটি স্কুল বাস ভাঙচুর করেন এবং শিক্ষক, শিক্ষার্থী ও চালকদের মারধর করেন। এতে পুরো স্কুলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

- Advertisement -

হামলায় বাসচালক ওয়াজেদ আলী, আব্দুল মান্নান ও নূরু মিয়া গুরুতর আহত হন। অভিযোগ রয়েছে, এ সময় শিশু শিক্ষার্থীরাও হামলার শিকার হয়।

বগুড়া সদর থানার একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

- Advertisement -

প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটি সরকারিকরণের দাবিতে ২৮ এপ্রিল থেকে শিক্ষকরা ক্লাস বর্জন করে আসছেন। পরে কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করায় টানা আটদিন ধরে শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে শিক্ষার্থী ও অভিভাবকদের ভোগান্তি বাড়ছে।

এ বিষয়ে বগুড়া জেলা প্রশাসক ও প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সভাপতি হোসনা আফরোজা বলেন, ‘যারা শৃঙ্খলা ভঙ্গ করেছেন, তাদের বিরুদ্ধে বিয়াম ফাউন্ডেশন প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।’

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় সিএনজি চালক নিহত

বগুড়ার শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কে বালুবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নূর হোসেন (৫৫) নামের এক চালক নিহত হয়েছেন। রবিবার (৭ জুন) সন্ধ্যা সাড়ে...

মান্দায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ৪

নওগাঁর মান্দা উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে আব্দুল হামিদ (৬৫) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ রোববার বেলা...

শেরপুরে বিশ্বা-তিরাইল সড়কে মাদকসেবীদের উৎপাত, আতঙ্কে এলাকাবাসী

বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের বিশ্বা-তিরাইল পাকা সড়কের নির্জন স্থানগুলোতে মাদকসেবী ও অপরাধীদের আনাগোনা বৃদ্ধি পেয়েছে। এতে চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয়...

শেরপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় সিএনজি চালক নিহত

বগুড়ার শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কে বালুবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নূর হোসেন (৫৫) নামের এক চালক নিহত...

মান্দায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ৪

নওগাঁর মান্দা উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে আব্দুল হামিদ (৬৫) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে...

শেরপুরে বিশ্বা-তিরাইল সড়কে মাদকসেবীদের উৎপাত, আতঙ্কে এলাকাবাসী

বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের বিশ্বা-তিরাইল পাকা সড়কের নির্জন স্থানগুলোতে মাদকসেবী ও অপরাধীদের আনাগোনা বৃদ্ধি পেয়েছে। এতে চরম...

শেরপুরে ছাত্রদল নেতা তুষার ইসলামের মৃত্যু

বগুড়ার শেরপুর পৌর শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তুষার ইসলাম (২৮) আর নেই। রোববার (৭ জুন) সকাল সাড়ে...

সাফ ফাইনালে ভারতের কাছে হেরে হ্যাটট্রিক শিরোপার স্বপ্নভঙ্গ বাংলাদেশের

অন্বেষণ ডেস্ক : ভারতের গোয়ায় অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ সাফ নারী...

শেরপুরে দীর্ঘ ভোগান্তি শেষে গ্রামবাসীর উদ্যোগে রাস্তা নির্মাণ

বগুড়ার শেরপুর উপজেলায় কয়েক দশকের ভোগান্তি দূর করতে প্রশাসনের...