বগুড়ায় ভূমি মেলা শুরু, সেবা সহজীকরণে জোর জেলা প্রশাসনের

বিশেষ সংবাদ

ভূমি সংক্রান্ত সেবা সাধারণ মানুষের কাছে আরও সহজে পৌঁছে দিতে বগুড়ায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি মেলা। জেলা প্রশাসনের আয়োজনে রোববার (২৫ মে) সকালে বেলুন ও ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ও যুগ্ম সচিব হোসনা আফরোজা।

সকালে র‌্যালি দিয়ে শুরু হওয়া মেলায় অতিথিরা জানান, ভূমি উন্নয়ন কর, নামজারি, মিস কেস ও ভূমি অধিগ্রহণের মতো জটিল বিষয়গুলোকে জনবান্ধবভাবে সহজ করতে এই উদ্যোগ।

- Advertisement -

অনুষ্ঠানে প্রধান অতিথি হোসনা আফরোজা বলেন, “ভূমি সংক্রান্ত সেবা যেন হয় দুর্নীতিমুক্ত, সহজ এবং প্রযুক্তিনির্ভর—এটাই আমাদের লক্ষ্য। ইতিমধ্যে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ প্রদানে আইবাস পদ্ধতির মাধ্যমে ডিজিটাল লেনদেন ব্যবস্থা চালু হচ্ছে।”

তিনি আরও বলেন, জমি হস্তান্তর, বণ্টননামা এবং নারীদের প্রাপ্য অংশ সংরক্ষণ নিয়েও সবাইকে সচেতন হতে হবে। ভূমি সেবা জনতার দোরগোড়ায় পৌঁছে দিতে মাঠ প্রশাসনকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।

- Advertisement -

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার জেদান আল মুসা, অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাউল করিম, পিএম ইমরুল কায়েস, আরাফাত হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাসুদ হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াজেদ প্রমুখ।

এ সময় ভূমি অধিগ্রহণ শাখার চেক হস্তান্তর করা হয়। উদ্বোধনের পর অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

- Advertisement -

মেলা চলবে আগামীকাল পর্যন্ত, যেখানে সরাসরি বিভিন্ন ভূমি সেবা সম্পর্কে তথ্য পাওয়া যাবে এবং অনেক সেবা হাতেকলমে গ্রহণ করার সুযোগও থাকছে।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (ফিক্সড লজিক) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

চৌকা সীমান্তে ২০ জনকে পুশইনের চেষ্টা, লাঠি হাতে পাহারায় জনগণ

চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্ত দিয়ে ২০ জন নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে ঠেলে পাঠানোর আরেকটি চেষ্টা ব্যর্থ হয়েছে। সীমান্তে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তির পর স্থানীয়...

কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে আগুন, চালকসহ দুইজনের মৃত্যু

কুষ্টিয়ার বাইপাস সড়কে পাথরবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়ার পর আগুন ধরে যায়। এ ঘটনায় ট্রাকের চালক ও তার সহকারী নিহত হয়েছেন।রোববার...

আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে: খুলনায় জামায়াত আমির

খুলনা সার্কিট হাউস ময়দানে আয়োজিত এক বিশাল সমাবেশে জামায়াত আমির ডা. শফিকুর রহমান দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য দেশবাসীকে প্রস্তুতি...

চৌকা সীমান্তে ২০ জনকে পুশইনের চেষ্টা, লাঠি হাতে পাহারায় জনগণ

চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্ত দিয়ে ২০ জন নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে ঠেলে পাঠানোর আরেকটি চেষ্টা ব্যর্থ হয়েছে। সীমান্তে...

কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে আগুন, চালকসহ দুইজনের মৃত্যু

কুষ্টিয়ার বাইপাস সড়কে পাথরবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়ার পর আগুন ধরে যায়। এ ঘটনায় ট্রাকের...

আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে: খুলনায় জামায়াত আমির

খুলনা সার্কিট হাউস ময়দানে আয়োজিত এক বিশাল সমাবেশে জামায়াত আমির ডা. শফিকুর রহমান দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায়...

লন্ডনের কেমব্রিজ থানায় হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে মামলা

যুক্তরাজ্যের লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে মামলা দায়ের করেছে সম্প্রতি বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ...

পশ্চিমবঙ্গ দিবসে অনুপ্রবেশ ও সীমান্ত কাঁটাতার নিয়ে হুশিয়ারি নরেন্দ্র মোদি

শনিবার (২০ জুন, ২০২৬) পশ্চিমবঙ্গের হুগলির তারকেশ্বরে আয়োজিত পশ্চিমবঙ্গ...

শেরপুরে ৩ মাদক ব্যবসায়ীকে ধরিয়ে দিল এলাকাবাসী

বগুড়ার শেরপুর উপজেলায় মাদক বিক্রির অভিযোগে এক দম্পতি ও...