বরিশালে ট্রাক উল্টে পুকুরে, দুই নারী নিহত, আহত ২১

বিশেষ সংবাদ

বরিশালের উজিরপুরে বেদে সম্প্রদায়ের লোকজন বহনকারী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলে দুই নারী নিহত হন, আহত হয়েছেন অন্তত ২১ জন।

বৃহস্পতিবার (২৬ জুন) বিকেল ৪টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের পশ্চিম বামরাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ট্রাকটি মাদারীপুরের মোস্তফাপুর থেকে পিরোজপুরের মঠবাড়িয়ার দিকে যাচ্ছিল।

- Advertisement -

নিহতরা হলেন মুন্সীগঞ্জের লৌহজং থানার খবিয়া গ্রামের তুফানী (৩৫) ও শরিয়তপুরের পালং থানার চর জংশন গ্রামের রাজিয়া (৩০)।

গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. বিপুল হোসেন বলেন, ‌‘বেদে সম্প্রদায়ের প্রায় ৪০ জন লোক নিয়ে ট্রাকটি বরিশালের দিকে যাচ্ছিল। দ্রুতগতির কারণে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের পুকুরে পড়ে যায়।’

- Advertisement -

তিনি জানান, খবর পেয়ে উদ্ধারকর্মীরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে ২৩ জনকে উদ্ধার করেন। পরে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা দুই নারীকে মৃত ঘোষণা করেন। আহতদের অনেকেই হাসপাতালে চিকিৎসাধীন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করেন তিনি।

উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি এক আহত যাত্রী রাজু বলেন, ‘আমরা মোস্তফাপুর থেকে মঠবাড়িয়ায় ফিরছিলাম। চালক খুব দ্রুত চালাচ্ছিল, সেখান থেকেই বিপত্তি ঘটে।’

- Advertisement -

ভুক্তভোগী সাফিয়া আক্তার জানান, ‌‘আমরা ঈদের সময় মোস্তফাপুর গিয়েছিলাম। গ্রামে ঘুরে ঘুরে তাবিজ-কবজ বিক্রি করি। ফেরার পথে এমন ভয়ংকর দুর্ঘটনার শিকার হব, ভাবিনি।’

তিনি আরও বলেন, ‌‘আহতদের যেন ভালো চিকিৎসা দেওয়া হয়, আর নিহতদের পরিবার যেন সরকারি সহায়তা পায়, এই দাবি করছি।’

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (১০০% অরিজিনাল) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে ট্রলির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

বগুড়ার শেরপুরে বালুবাহী একটি ট্রলির ধাক্কায় আমিরুন বেওয়া (৬২) নামের এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুন) রাত ৮টার দিকে উপজেলার কৃষ্ণপুর নামাপাড়া...

দুই লাখ শিক্ষার্থী পাবে বিনামূল্যে স্কুল ড্রেস ও ব্যাগ

আগামী অর্থবছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই লাখ শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে স্কুল ড্রেস ও পাটের তৈরি ব্যাগ বিতরণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বুধবার...

৫ বছরের আইনি লড়াইয়ের অবসান, খালাস পেলেন ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা

তালাক না দিয়ে দ্বিতীয় বিয়ের অভিযোগে দায়ের করা বহুল আলোচিত মামলায় চূড়ান্তভাবে খালাস পেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক সদস্য নাসির হোসেন এবং তার...

শেরপুরে ট্রলির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

বগুড়ার শেরপুরে বালুবাহী একটি ট্রলির ধাক্কায় আমিরুন বেওয়া (৬২) নামের এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুন)...

দুই লাখ শিক্ষার্থী পাবে বিনামূল্যে স্কুল ড্রেস ও ব্যাগ

আগামী অর্থবছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই লাখ শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে স্কুল ড্রেস ও পাটের তৈরি ব্যাগ বিতরণ করা...

৫ বছরের আইনি লড়াইয়ের অবসান, খালাস পেলেন ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা

তালাক না দিয়ে দ্বিতীয় বিয়ের অভিযোগে দায়ের করা বহুল আলোচিত মামলায় চূড়ান্তভাবে খালাস পেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের...

হাসনাত আবদুল্লাহর কাছে এখনো ৮০০ টাকা পাই

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে নতুন করে আলোচনায় এসেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত...

বগুড়াসহ ১৭ জেলায় সন্ধ্যার মধ্যে ৬০ কি. মি বেগে ঝড়ের শঙ্কা

বগুড়াসহ দেশের ১৭ জেলার ওপর দিয়ে সন্ধ্যার মধ্যে ঘণ্টায়...

জাইমা রহমানের ছবি ব্যবহার করে আপত্তিকর পোস্ট, যুবক কারাগারে

বাগেরহাটের কচুয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জাইমা রহমানের ছবি ব্যবহার...