নির্বাচন যত দেরিতে হবে তত পিছিয়ে পিছিয়ে পড়বে দেশ: মির্জা ফখরুল

বিশেষ সংবাদ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন যত দেরি হবে, বাংলাদেশ তত পিছিয়ে পড়বে। “আমরা চাই দ্রুত নির্বাচন হোক। কারণ সময় যত গড়াবে, ততই সংকট বাড়বে। বিনিয়োগ আসবে না, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটবে, বিচারব্যবস্থা দুর্বল হয়ে পড়বে।”

সোমবার (৭ জুলাই) দুপুরে সিলেট নগরের পাঠানটুলায় সানরাইজ কমিউনিটি সেন্টারে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত এবং খালেদা জিয়ার সুস্থতা কামনায় এ আয়োজন করে সিলেট জেলা ও মহানগর বিএনপি। অনুষ্ঠানের উদ্যোক্তা ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালিক।

সভায় মির্জা ফখরুল বলেন, “আমরা গণতন্ত্র চাই, একটি নির্বাচিত সরকার চাই, যার পেছনে জনগণের সমর্থন থাকবে। বিনা নির্বাচনে প্রতিষ্ঠিত কোনো সরকার জনগণের অধিকার নিশ্চিত করতে পারে না।” তিনি আরও বলেন, “বাংলাদেশ চিরকাল দরিদ্র থাকবে না। আমরা এমন বাংলাদেশ গড়তে চাই, যে স্বপ্ন দেখেছিলেন শহীদ জিয়া, যে লক্ষ্যে গ্রামে গ্রামে গিয়ে খাল কেটেছিলেন তিনি। যে গণতন্ত্রের গান গেয়ে মানুষকে উজ্জীবিত করেছিলেন খালেদা জিয়া।”

তিনি দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, “মানুষের কাছে যান। এমনভাবে থাকুন, যাতে কেউ আঙুল তুলে বলতে না পারে, আপনারা অন্যায় করছেন, জমি দখল করছেন, চাঁদাবাজি করছেন। আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, ভালোবাসা দিয়ে মানুষকে পাশে আনতে হবে। প্রস্তুতি নিতে হবে সেই নির্বাচনের জন্য, যেটা জনগণের সঙ্গে সম্পর্ক তৈরি করবে।”

এ সময় তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আলোচনা করে আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি একটি নির্বাচনের সময় নির্ধারণ করেছেন। আমরা “সরকারকে স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, সময়ক্ষেপণ করলে বাংলাদেশ আরও পিছিয়ে পড়বে। দ্রুত সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন।”

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

জনপ্রিয়

অপরাধ

বগুড়ায় প্রক্সি দিতে গিয়ে কলেজছাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক : বগুড়ায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় একজনের পরিবর্তে অংশ নিতে গিয়ে এক কলেজছাত্রী আটক হয়েছেন। শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে শহরের...

শেরপুরে উত্তর বাহিনী পৌর মহাশ্মশানের ৩৫তম বাৎসরিক ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুর উত্তর বাহিনী পৌর মহাশ্মশান কমিটির আয়োজনে ৩৫তম বাৎসরিক সনাতন ধর্মীয় অনুষ্ঠান অত্যন্ত ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।শুক্রবার (২৪ এপ্রিল)...

কলেজে ঢুকে শিক্ষিকাকে জুতাপেটা করা সেই বিএনপি নেতা বহিষ্কার

রাজশাহীর দুর্গাপুরে একটি সরকারি কলেজে ঢুকে শিক্ষিকার সঙ্গে মারধরের অভিযোগে স্থানীয় বিএনপি নেতা আকবর আলীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি জয়নগর ইউনিয়ন বিএনপির...

বগুড়ায় প্রক্সি দিতে গিয়ে কলেজছাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক : বগুড়ায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় একজনের পরিবর্তে অংশ নিতে গিয়ে এক কলেজছাত্রী আটক...

শেরপুরে উত্তর বাহিনী পৌর মহাশ্মশানের ৩৫তম বাৎসরিক ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুর উত্তর বাহিনী পৌর মহাশ্মশান কমিটির আয়োজনে ৩৫তম বাৎসরিক সনাতন ধর্মীয় অনুষ্ঠান অত্যন্ত ভাবগাম্ভীর্যের...

কলেজে ঢুকে শিক্ষিকাকে জুতাপেটা করা সেই বিএনপি নেতা বহিষ্কার

রাজশাহীর দুর্গাপুরে একটি সরকারি কলেজে ঢুকে শিক্ষিকার সঙ্গে মারধরের অভিযোগে স্থানীয় বিএনপি নেতা আকবর আলীকে দল থেকে বহিষ্কার...

সন্ধ্যার মধ্যে তিন অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি এলাকায় শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যার মধ্যে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে...

শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

বিদ্যুৎ লাইনের সংস্কার ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে শনিবার (২৫...

শেরপুরে অবৈধ মাটি কাটার দায়ে ৩ চালকের কারাদণ্ড

বগুড়ার শেরপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে...