রিকশাচালক তুহিন হত্যা মামলায় রিমান্ডে সাবেক মেয়র আইভী

বিশেষ সংবাদ

নারায়ণগঞ্জে রিকশাচালক তুহিন হত্যা মামলায় সিটি করপোরেশনের সাবেক মেয়র এবং আওয়ামী লীগ নেত্রী ডা. সেলিনা হায়াৎ আইভীকে আবারও দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

সোমবার (৭ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন কাদিরের আদালতে ৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

- Advertisement -

সেদিনই জেলার দায়রা জজ মো. আবু শামীম আজাদের আদালতে সাঈদ ওরফে চাঁদ মিয়া হত্যা চেষ্টা মামলায় আইভীর জামিন আবেদনও নামঞ্জুর হয়। এর আগেও পৃথক দুটি মামলায় ডা. আইভীকে ২ দিন করে রিমান্ডে নিয়েছিল পুলিশ।

আদালত সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২০ জুলাই বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান রিকশাচালক মো. তুহিন। পরে নিহতের স্ত্রী আলেয়া আক্তার মিম ওই বছরের ১৩ সেপ্টেম্বর সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা করেন।

- Advertisement -

এই মামলায় নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের মোট ৯৯ জন নেতাকর্মীকে আসামি করা হয়। আইভীর নাম এজাহারে ১১ নম্বরে রয়েছে।

আসামিপক্ষের আইনজীবী আওলাদ হোসেন বলেন, “আমরা উচ্চ আদালতে জামিন চেয়ে আবেদন করেছি। সেটি এখনও শুনানির অপেক্ষায় রয়েছে। তা আদালতে জানানো হলেও বিচারক রিমান্ড মঞ্জুর করেছেন। এমন ঘটনা আমার আইনজীবী জীবনে প্রথম।”

- Advertisement -

অন্যদিকে, নারায়ণগঞ্জের ভারপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ওমর ফারুক নয়ন বলেন, “একটি হত্যা ও একটি হত্যাচেষ্টা মামলায় ডা. আইভী এজাহারনামীয় হুকুমের আসামি। আদালত যথানিয়মে রিমান্ড মঞ্জুর ও জামিন নামঞ্জুর করেছেন।”

গত ৯ মে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার নিজ বাসা চুনকা কুটির থেকে ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেফতার করে পুলিশ। বর্তমানে তিনি গাজীপুরের কাশিমপুর মহিলা কারাগারে বন্দি রয়েছেন।

আইভীর বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা এবং বিস্ফোরক দ্রব্য আইনে মোট ছয়টি মামলা রয়েছে। এসব মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (১০০% অরিজিনাল) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

জাইমা রহমানের ছবি ব্যবহার করে আপত্তিকর পোস্ট, যুবক কারাগারে

বাগেরহাটের কচুয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জাইমা রহমানের ছবি ব্যবহার করে আপত্তিকর পোস্ট ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পরে আদালতের নির্দেশে তাকে...

শেরপুরে রাস্তা বন্ধ ও পুকুর দখলের অভিযোগ

বগুড়ার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নে দীর্ঘদিনের ব্যবহৃত একটি জনপথ অবৈধভাবে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিকার ও তদন্ত চেয়ে মঙ্গলবার (৯ জুন)...

আত্মহত্যা নয়, ছিল পরিকল্পিত হত্যা, ৮ মাস পর সিআইডির তদন্তে রহস্য উদঘাটন

নওগাঁর মহাদেবপুরের পাতনা গ্রামে গৃহবধূ নাজমা খাতুন (২৪) এর মৃত্যুর ঘটনায় দীর্ঘদিন আত্মহত্যার ধারণা প্রচার করা হলেও অবশেষে সিআইডির অধিকতর তদন্তে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর...

জাইমা রহমানের ছবি ব্যবহার করে আপত্তিকর পোস্ট, যুবক কারাগারে

বাগেরহাটের কচুয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জাইমা রহমানের ছবি ব্যবহার করে আপত্তিকর পোস্ট ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেফতার...

শেরপুরে রাস্তা বন্ধ ও পুকুর দখলের অভিযোগ

বগুড়ার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নে দীর্ঘদিনের ব্যবহৃত একটি জনপথ অবৈধভাবে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিকার...

আত্মহত্যা নয়, ছিল পরিকল্পিত হত্যা, ৮ মাস পর সিআইডির তদন্তে রহস্য উদঘাটন

নওগাঁর মহাদেবপুরের পাতনা গ্রামে গৃহবধূ নাজমা খাতুন (২৪) এর মৃত্যুর ঘটনায় দীর্ঘদিন আত্মহত্যার ধারণা প্রচার করা হলেও অবশেষে...

বৃত্তিপ্রাপ্ত ১৫৩ শিক্ষার্থীকে নিয়ে সংসদ ভবন ঘুরে দেখালেন হাসনাত আবদুল্লাহ

পাঠ্যবইয়ের গণ্ডির বাইরে রাষ্ট্র, ইতিহাস ও বিজ্ঞান সম্পর্কে শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্য নিয়ে ব্যতিক্রমধর্মী শিক্ষা সফরের আয়োজন...

রাণীনগরে ৫০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেফতার

নওগাঁর রাণীনগরে পুলিশের পৃথক অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ এক...

শেরপুরে বজ্রপাতে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

বগুড়ার শেরপুরে বাড়ির পেছনে হাঁস আনতে গিয়ে বজ্রপাতে সাব্বির...