ফেরার পথে এনসিপি’র গাড়িবহরে হামলা, এসপি’র কার্যালয়ে এনসিপি নেতারা

বিশেষ সংবাদ

সমাবেশ শেষে গোপালগঞ্জ থেকে মাদারীপুরে ফেরার পথে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এতে আতঙ্কিত হয়ে দলটির কেন্দ্রীয় নেতারা বুধবার (১৬ জুলাই) বিকেলে গোপালগঞ্জের পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয় নিয়েছেন।

এনসিপির দাবি, বিকেল ৩টার দিকে গোপালগঞ্জ শহরে ‘জুলাই পদযাত্রা’ শেষে ফেরার সময় ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের গাড়িবহরের ওপর হামলা চালায়। একপর্যায়ে পুলিশ বুলেট ও সাউন্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে।

এ সময় হামলাকারীরা গাড়িবহরের ওপর ইটপাটকেল ছোড়ে এবং বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে। গোপালগঞ্জ শহরের বিভিন্ন স্থানে পুলিশ ও আওয়ামী লীগ–ছাত্রলীগের কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনাও ঘটে।

এনসিপির নেতারা জানান, “আমাদের গাড়িবহরের একটি অংশ এখনও মাদারীপুরের পথে রয়েছে। কিন্তু হামলার আশঙ্কায় বেশ কিছু গাড়ি থেমে গেছে। নিরাপত্তার স্বার্থে আমরা পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয় নিয়েছি।”

এর আগে দুপুরে গোপালগঞ্জ সদর ‍উপজেলার পৌরপার্কে আয়োজিত সমাবেশে অংশ নেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও উত্তরাঞ্চলের নেতা সারজিস আলমসহ কেন্দ্রীয় পর্যায়ের অনেকে।

দুপুর দেড়টার দিকে সমাবেশ মঞ্চে ছাত্রলীগের কর্মীরা হঠাৎ হামলা চালায় বলে এনসিপির পক্ষ থেকে জানানো হয়। হামলাকারীরা সাউন্ড সিস্টেম ও চেয়ার ভাঙচুর করে এবং কয়েকজন নেতাকর্মীর ওপর চড়াও হয়।

এদিকে সকালে গোপালগঞ্জ সদর উপজেলায় পুলিশের একটি গাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে ইউএনওর গাড়িতেও হামলা হয়। দুপুর ১২টার দিকে কংশুর এলাকা থেকে নাশকতা ও পুলিশের ওপর হামলার অভিযোগে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সাত কর্মীকে আটক করে সেনাবাহিনী।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করল হাইওয়ে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে শেরপুর হাইওয়ে পুলিশ। বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টা থেকে দুপুর...

জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিয়েছি, এতে জাতীয়ভাবে একমত থাকতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের দায়মুক্তি (ইনডেমনিটি) দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। এ বিষয়ে জাতীয়ভাবে সম্মত থাকা প্রয়োজন বলেও মন্তব্য করেছেন তিনি।বুধবার...

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

শেরপুরে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করল হাইওয়ে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে শেরপুর হাইওয়ে পুলিশ। বৃহস্পতিবার...

জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিয়েছি, এতে জাতীয়ভাবে একমত থাকতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের দায়মুক্তি (ইনডেমনিটি) দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। এ বিষয়ে জাতীয়ভাবে সম্মত...

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর...

শেরপুরে অটোভ্যানসহ এক কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২

বগুড়ার শেরপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার (১১ মার্চ) বিকেলে...

ঈদে মহাসড়কে নিরাপদ যাতায়াত ও শৃঙ্খলা নিশ্চিতে শেরপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা-রংপুর মহাসড়কে আইনশৃঙ্খলা বজায়...

লক্কর-ঝক্কর বাস ঠেকাতে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে: ডিএমপি কমিশনার

রাজধানীর সড়কে ফিটনেসবিহীন বা ‘লক্কর-ঝক্কর’ বাস চলাচল বন্ধে মোবাইল...