বগুড়ার শেরপুর মহাসড়কে নির্মাণ সামগ্রীর স্তুপে চাপা পড়ছে নিরাপত্তা

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুর পৌর শহরে ঢাকা-বগুড়া মহাসড়ক এখন সাধারণ মানুষের জন্য এক মরণফাঁদে পরিণত হয়েছে। মহাসড়কের ওপর ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে পৌরসভার সড়ক উন্নয়নের অজুহাতে বিপুল পরিমাণ নির্মাণ সামগ্রী ও ভারী যন্ত্রপাতি। এর ফলে প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা, আর যেকোনো মুহূর্তে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কায় দিন কাটছে স্থানীয়দের।

রোববার (২০ জুলাই) সরেজমিনে দেখা যায়, শহরের ঢাকা-বগুড়া লেনের মোহনা শপিং কমপ্লেক্সের সামনে এবং বগুড়া-ঢাকা লেনের টাউন ক্লাব পাবলিক লাইব্রেরি মহিলা অনার্স কলেজের দক্ষিণে দীর্ঘদিন ধরে নির্মাণ কাজে ব্যবহৃত মেশিন ও সামগ্রী ফেলে রাখা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, এই অব্যবস্থার কারণে পায়ে হেঁটে চলাচল করাও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

- Advertisement -

নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় ব্যবসায়ী বলেন, “পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন সময় মাইকিং করে সড়কের ওপর নির্মাণ সামগ্রী রাখতে নিষেধ করা হয়। অথচ এখন পৌরসভার ঠিকাদারই এই কাজটি করছেন। এতে পথচারীদের চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।” তিনি আরও বলেন, রাতের বেলায় এই ঝুঁকি আরও বেড়ে যায় এবং যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

এই বিষয়ে শেরপুর পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মামুনুর রশিদ জানান, পৌরসভার সড়ক উন্নয়ন কাজের জন্যই ওই দুই স্থানে নির্মাণ সামগ্রী রাখা হয়েছে। তিনি ঠিকাদারি প্রতিষ্ঠানকে দ্রæত কাজ শেষ করার জন্য তাগাদা দেবেন বলে আশ্বাস দেন।

- Advertisement -

অন্যদিকে, শেরপুর হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক আজিজুল ইসলাম মহাসড়কের ওই দুটি স্থান ঝুঁকিপূর্ণ হয়ে ওঠার কথা স্বীকার করেছেন। তিনি দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন।

উল্লেখ্য, এর আগে মহাসড়কের নিরাপত্তা এবং যান চলাচল স্বাভাবিক রাখতে বিভিন্ন সময় স্থানীয় জনগণ ও রাজনৈতিক দলগুলো উড়ালসড়ক নির্মাণের দাবিও জানিয়েছে। তবে কর্তৃপক্ষের উদাসীনতায় এসব সমস্যার কোনো স্থায়ী সমাধান হচ্ছে না বলে মনে করছেন ভুক্তভোগীরা। এই পরিস্থিতিতে, সংশ্লিষ্ট প্রশাসনের দ্রæত হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী, যাতে মহাসড়কে আর কোনো অনাকাঙ্খিত দুর্ঘটনা না ঘটে।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (ফিক্সড লজিক) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

হাজার ধরনের খোঁটা দেয়, আমরা নাকি জান্নাতের টিকিট বিক্রি করেছি: জামায়াত আমির

নারায়ণগঞ্জে চাঁদাবাজিসহ নানা সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে কঠোর সমালোচনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, বিভিন্ন অভিযোগ তুলে তাঁদের বিরুদ্ধে...

জাতীয় প্রেস ক্লাবে ফল উৎসব ও গানের আসর, ৪২ ধরনের দেশি ফলে মুখরিত প্রাঙ্গণ

রকমারি দেশি ফলের সম্ভার ও দেশাত্মবোধক গানের পরিবেশনায় উৎসবমুখর হয়ে ওঠে রাজধানীর জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণ। শুক্রবার ৪২ ধরনের দেশি ফলের প্রদর্শনী ও রস...

মালদ্বীপে অসুস্থ ও বিপদগ্রস্ত প্রবাসীদের পাশে বাংলাদেশ হাইকমিশন

মালদ্বীপে গুরুতর অসুস্থতা ও মানবিক সংকটে থাকা দুই বাংলাদেশি প্রবাসীর দেশে ফেরার ব্যবস্থা করেছে বাংলাদেশ হাইকমিশন। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের কল্যাণ তহবিলের অর্থায়নে তাদের...

হাজার ধরনের খোঁটা দেয়, আমরা নাকি জান্নাতের টিকিট বিক্রি করেছি: জামায়াত আমির

নারায়ণগঞ্জে চাঁদাবাজিসহ নানা সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে কঠোর সমালোচনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি...

জাতীয় প্রেস ক্লাবে ফল উৎসব ও গানের আসর, ৪২ ধরনের দেশি ফলে মুখরিত প্রাঙ্গণ

রকমারি দেশি ফলের সম্ভার ও দেশাত্মবোধক গানের পরিবেশনায় উৎসবমুখর হয়ে ওঠে রাজধানীর জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণ। শুক্রবার ৪২...

মালদ্বীপে অসুস্থ ও বিপদগ্রস্ত প্রবাসীদের পাশে বাংলাদেশ হাইকমিশন

মালদ্বীপে গুরুতর অসুস্থতা ও মানবিক সংকটে থাকা দুই বাংলাদেশি প্রবাসীর দেশে ফেরার ব্যবস্থা করেছে বাংলাদেশ হাইকমিশন। ওয়েজ আর্নার্স...

তালাকের পর স্ত্রীকে নিতে গিয়ে ধাওয়ার মুখে মোটরসাইকেল ফেলে পালালেন ছাত্রদল নেতা

স্ত্রীকে শ্বশুরবাড়ি থেকে ফিরিয়ে আনার চেষ্টা করতে গিয়ে স্থানীয় লোকজনের ধাওয়ার মুখে পড়েছেন বগুড়ার নন্দীগ্রাম সরকারি মনসুর হোসেন...

নন্দীগ্রামে তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা, পুলিশি সহায়তায় উদ্ধার

বগুড়ার নন্দীগ্রামে এক ছাত্রদল নেতার স্ত্রীকে আটকে রাখার তথ্য...

কাজিপুরে মাদক সেবনের দায়ে শেরপুরের ৫ যুবকের কারাদণ্ড

সিরাজগঞ্জের কাজিপুরে মাদক সেবনের দায়ে বগুড়ার শেরপুর উপজেলার পাঁচ...