বগুড়ায় ট্রেনের ধাক্কায় মেরিন প্রকৌশলী’র মৃত্যু

বিশেষ সংবাদ

বগুড়ার সান্তাহারে চলন্ত ট্রেনের ধাক্কায় নাছিম আহমেদ জয় (২৬) নামের এক মেরিন প্রকৌশলী নিহত হয়েছেন। রোববার (২৭ জুলাই) দুপুরে সান্তাহার রেলস্টেশনের প্রধান ফটকে এ দুর্ঘটনা ঘটে।

নাছিম আহমেদ জয় বগুড়ার আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের চকসোনার গ্রামের বাসিন্দা। পেশায় তিনি ছিলেন একজন মেরিন প্রকৌশলী।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, রেলস্টেশনের গেট বন্ধ থাকার পরও জয় মোটরসাইকেল চালিয়ে তা অতিক্রম করার চেষ্টা করেন। সে সময় লালমনিহাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর লালমনি এক্সপ্রেস ট্রেনটি স্টেশনে প্রবেশ করছিল। হঠাৎ ট্রেনের ইঞ্জিনের সঙ্গে সংঘর্ষ হলে জয় রেললাইন থেকে ছিটকে গিয়ে ঘটনাস্থলেই মারা যান। ট্রেনের ধাক্কায় তার মরদেহ খণ্ডবিখণ্ড হয়ে যায়।

খবর পেয়ে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে নিহতের পরিবারের সদস্যরা সেখানে ছুটে গেলে বেদনায় ভারী হয়ে ওঠে পরিবেশ।

এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

ঝিনাইদহে বিএনপি কর্মীর লাশ নিয়ে বিক্ষোভ মিছিল

ঝিনাইদহে নিহত বিএনপি কর্মী তরু মিয়ার মরদেহ নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা। শনিবার (১৪ মার্চ) দুপুরের দিকে জেলা শহরে এই কর্মসূচি পালিত হয়।দলীয়...

বাংলাদেশ নিজস্ব গ্যাস উৎস থেকে স্বয়ংসম্পূর্ণ হতে চায়: জ্বালানি প্রতিমন্ত্রী

জ্বালানি, বিদ্যুৎ ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বাংলাদেশ নিজস্ব উৎস থেকে গ্যাস উত্তোলন করে স্বয়ংসম্পূর্ণ হতে চায়। তিনি বলেন, দেশের গ্যাস...

স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, সরকার প্রতিটি মানুষের জন্য সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে। তিনি বলেন, স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া,...

ঝিনাইদহে বিএনপি কর্মীর লাশ নিয়ে বিক্ষোভ মিছিল

ঝিনাইদহে নিহত বিএনপি কর্মী তরু মিয়ার মরদেহ নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা। শনিবার (১৪ মার্চ) দুপুরের দিকে...

বাংলাদেশ নিজস্ব গ্যাস উৎস থেকে স্বয়ংসম্পূর্ণ হতে চায়: জ্বালানি প্রতিমন্ত্রী

জ্বালানি, বিদ্যুৎ ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বাংলাদেশ নিজস্ব উৎস থেকে গ্যাস উত্তোলন করে স্বয়ংসম্পূর্ণ...

স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, সরকার প্রতিটি মানুষের জন্য সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে। তিনি...

জেলা আইনশৃঙ্খলা কমিটিতে থাকবেন ইমাম, পুরোহিত ও যাজক: প্রধানমন্ত্রী

জেলা পরিষদের আইনশৃঙ্খলা কমিটিতে ইমাম, খতিব ও অন্যান্য ধর্মীয় প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি...

মহিলা দল নেত্রীর বাড়ি থেকে ১৯৭ বোতল বিদেশি মদ উদ্ধার, স্বামী গ্রেফতার

বাগেরহাটের মোংলায় জাতীয়তাবাদী মহিলা দলের এক নেত্রীর বসতঘর থেকে...

ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে আগে-পরে বন্ধ ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল: ডিএমপি কমিশনার

ঈদযাত্রায় সড়কে যানজট কমাতে ঈদের আগে ও পরে নির্দিষ্ট...