শিক্ষা উপদেষ্টা কেন শিক্ষকদের কষ্ট বোঝেন না: রাশেদ খান

বিশেষ সংবাদ

হাইকোর্টের সামনে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকদের সঙ্গে সংহতি জানিয়ে বিস্ময় প্রকাশ করেছেন গণ-অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান। তিনি প্রশ্ন তুলেছেন,“শিক্ষা উপদেষ্টা নিজেও একজন শিক্ষক হয়ে আন্দোলনরত শিক্ষকদের কষ্ট কেন বোঝেন না?”

শনিবার (১৮ অক্টোবর) দুপুরে হাইকোর্টের সামনে চলমান আন্দোলনে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, শিক্ষকদের বর্তমান দাবি—মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া, ১৫০০ টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতা—অত্যন্ত যৌক্তিক। রাশেদ খানের ভাষায়, “শিক্ষকরা দুর্নীতি করেন না, অন্যায় করেন না। কিন্তু আমলাদের অনেকে দুর্নীতি করে। তারা গাড়ি পায়, বাসা পায়। শিক্ষকরা কী পান? শিক্ষকদের বেতন-ভাতা অবশ্যই বাড়াতে হবে।”

আন্দোলনকারীদের দীর্ঘদিনের দাবি সরকার কেন মানছে না, সেই প্রশ্নও তোলেন তিনি। বলেন, “শিক্ষা উপদেষ্টা নিজেও একজন শিক্ষক, তিনি কেন শিক্ষকদের কষ্ট বোঝেন না?”

তিনি আরও বলেন, “শিক্ষকরা এখানে স্লোগান দিচ্ছেন—‘সি আর আবরার, আর নাই দরকার…’। এটা আমাদের জন্য লজ্জার, তাঁর জন্যও লজ্জার।”

সরকারের প্রতি আহ্বান জানিয়ে রাশেদ খান বলেন, “শিক্ষকদের বলব, আপনারা আন্দোলন চালিয়ে যান। আপনাদের দাবি আদায়ে যদি সচিবালয়, যমুনা ঘেরাও করা লাগে, আমরাও থাকব। কোনো টালবাহানা সহ্য করা হবে না। গণ-অধিকার পরিষদ শিক্ষকদের সঙ্গে আছে।”

এমপিওভুক্ত শিক্ষকরা দীর্ঘদিন ধরে তাদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তাদের দাবির দ্রুত বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে গণ-অধিকার পরিষদ।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করল হাইওয়ে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে শেরপুর হাইওয়ে পুলিশ। বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টা থেকে দুপুর...

জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিয়েছি, এতে জাতীয়ভাবে একমত থাকতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের দায়মুক্তি (ইনডেমনিটি) দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। এ বিষয়ে জাতীয়ভাবে সম্মত থাকা প্রয়োজন বলেও মন্তব্য করেছেন তিনি।বুধবার...

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

শেরপুরে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করল হাইওয়ে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে শেরপুর হাইওয়ে পুলিশ। বৃহস্পতিবার...

জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিয়েছি, এতে জাতীয়ভাবে একমত থাকতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের দায়মুক্তি (ইনডেমনিটি) দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। এ বিষয়ে জাতীয়ভাবে সম্মত...

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর...

শেরপুরে অটোভ্যানসহ এক কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২

বগুড়ার শেরপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার (১১ মার্চ) বিকেলে...

ঈদে মহাসড়কে নিরাপদ যাতায়াত ও শৃঙ্খলা নিশ্চিতে শেরপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা-রংপুর মহাসড়কে আইনশৃঙ্খলা বজায়...

লক্কর-ঝক্কর বাস ঠেকাতে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে: ডিএমপি কমিশনার

রাজধানীর সড়কে ফিটনেসবিহীন বা ‘লক্কর-ঝক্কর’ বাস চলাচল বন্ধে মোবাইল...