বগুড়ায় স্বামীর কুড়ালের কোপে স্ত্রী নিহত, স্বামী আটক

বিশেষ সংবাদ

বগুড়ার নন্দীগ্রামে মানসিকভাবে অসুস্থ স্বামীর কুড়ালের আঘাতে মোর্শেদা আক্তার (৪৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন

শনিবার (২৯ নভেম্বর) দুপুরে উপজেলার থালতা মাজগ্রাম ইউনিয়নের বাঁশো লওদাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয়দের সহায়তায় স্বামী তায়েজ উদ্দিন (৫০) কে আটক করা হয়।

- Advertisement -

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন তায়েজ উদ্দিন। পাঁচ থেকে সাত বছর আগে তাকে পাবনা মানসিক হাসপাতালে তিন মাস চিকিৎসা দেওয়া হয়। কিছুদিন সুস্থ থাকলেও সম্প্রতি আবারও তার মানসিক অবস্থার অবনতি হয়।

আজ দুপুরে হঠাৎই তিনি স্ত্রী মোর্শেদা আক্তারের ওপর চড়াও হন। পরিবারের কেউ কোনো ঝগড়া বা বিরোধের খবর না জানালেও প্রতিবেশীরা ধারণা করছেন, মানসিক ভারসাম্যহীনতাই এই নৃশংস ঘটনার মূল কারণ। কুড়াল দিয়ে উপর্যুপরি আঘাতে মোর্শেদার মাথা ফেটে যায় এবং ঘটনাস্থলেই তিনি মারা যান।

- Advertisement -

চিৎকার শুনে আশপাশের মানুষ ছুটে এসে বাড়ির পাশে রক্তাক্ত অবস্থায় মরদেহ দেখতে পান। এদিকে, হত্যার পর পালানোর চেষ্টা না করে তায়েজ উদ্দিন দ্রুত বাড়ির দোতলায় লুকিয়ে পড়েন। স্থানীয়রা খবর দিলে পুলিশ এসে তাকে সেখান থেকে আটক করে।

নিহত মোর্শেদা আক্তার ও তায়েজ উদ্দিন দম্পতির তিন মেয়ে রয়েছে।

- Advertisement -

নন্দীগ্রাম–কাহালু সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. নুরুজ্জামান বলেন,“মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘাতক স্বামীকে আটক করা হয়েছে। এ ঘটনায় নন্দীগ্রাম থানায় মামলার প্রক্রিয়া চলছে।”

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (ফিক্সড লজিক) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

রাশিয়ায় ড্রোন হামলায় বাংলাদেশি যুবক নিহত

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার তরুণ মাফল বিদেশে গিয়ে পরিবারের আর্থিক অবস্থার উন্নতি করতে চেয়েছিলেন। সেই লক্ষ্য নিয়েই প্রায় দেড় মাস আগে রাশিয়ার উদ্দেশে দেশ ছাড়েন...

ধুনটে সহিংসতার মামলায় ছাত্রলীগের সভাপতি গ্রেফতার

বগুড়ার ধুনট উপজেলায় বিএনপির সাবেক সংসদ সদস্য প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজের নির্বাচনী বহরে হামলার ঘটনায় করা মামলায় ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত...

বগুড়ায় সনদ ছাড়া পণ্য উৎপাদনের দায়ে ৩৫ হাজার টাকা জরিমানা

বগুড়ায় বিএসটিআই মানসনদ না থাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদন ও বাজারজাত করার অপরাধে দুটি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার...

রাশিয়ায় ড্রোন হামলায় বাংলাদেশি যুবক নিহত

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার তরুণ মাফল বিদেশে গিয়ে পরিবারের আর্থিক অবস্থার উন্নতি করতে চেয়েছিলেন। সেই লক্ষ্য নিয়েই প্রায় দেড়...

ধুনটে সহিংসতার মামলায় ছাত্রলীগের সভাপতি গ্রেফতার

বগুড়ার ধুনট উপজেলায় বিএনপির সাবেক সংসদ সদস্য প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজের নির্বাচনী বহরে হামলার ঘটনায় করা মামলায় ছাত্রলীগের...

বগুড়ায় সনদ ছাড়া পণ্য উৎপাদনের দায়ে ৩৫ হাজার টাকা জরিমানা

বগুড়ায় বিএসটিআই মানসনদ না থাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদন ও বাজারজাত করার অপরাধে দুটি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার...

শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে মিছিলের...

সাম্প্রদায়িক উস্কানির অভিযোগে সাবেক পুলিশ সদস্যের বিরুদ্ধে স্মারকলিপি

বগুড়ার শেরপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাম্প্রদায়িক ও ভিত্তিহীন...

ইসলামী ব্যাংককে বিশেষ ঋণ দিল বাংলাদেশ ব্যাংক

সাম্প্রতিক তারল্য সংকট মোকাবিলায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে ২...