শেরপুরে সংবাদের জেরে সরেজমিনে পাউবোর প্রকৌশলী দল

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (১০০% অরিজিনাল) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

বিশেষ সংবাদ

গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর অবশেষে টনক নড়েছে বগুড়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো)। বগুড়ার শেরপুরে বাঙালী নদীর ভয়াবহ ভাঙন পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেছে পাউবোর একটি প্রকৌশলী দল।

মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে উপজেলার ক্ষতিগ্রস্ত এলাকাগুলো ঘুরে দেখেন তাঁরা এবং গ্রামবাসীকে ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

- Advertisement -

এর আগে বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় ‘শেরপুরে বাঙালী নদীর ভাঙনে হুমকির মুখে আশ্রয়ণ প্রকল্পের ঘর’ শীর্ষক সংবাদ প্রকাশিত হয়

সংবাদটি দৃষ্টিগোচর হওয়ার পর মঙ্গলবার দুপুরে উপজেলার সুঘাট ও সীমাবাড়ি ইউনিয়নের ভাঙনকবলিত এলাকায় ছুটে আসেন বগুড়া পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগ-২-এর উপসহকারী প্রকৌশলী সবুজ কুমার শীল ও শেরপুর শাখার কার্যসহকারী মাসুদ রানা। প্রকৌশলী দল নদী তীরবর্তী অন্তত দুই কিলোমিটার এলাকা হেঁটে পরিদর্শন করেন।

- Advertisement -

পরিদর্শন শেষে উপসহকারী প্রকৌশলী সবুজ কুমার শীল জানান, নদীর পানি কমার সঙ্গে সঙ্গে পাড়ের মাটি ধসে পড়ছে। এতে সুঘাট ইউনিয়নের চকপাহাড়ি গ্রামের প্রায় ২৫০ থেকে ৩০০ মিটার এলাকা চরম ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। হুমকির মুখে রয়েছে সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘরসহ বহু বসতবাড়ি।

এছাড়া সীমাবাড়ি ইউনিয়নের ঘাশুড়িয়া গ্রামের ৪০০ মিটার এবং নলুয়া গ্রামের ৩০০ মিটার এলাকা জুড়ে তীব্র ভাঙন দেখা দিয়েছে।

- Advertisement -

ক্ষতিগ্রস্তদের আশ্বস্ত করে এই কর্মকর্তা বলেন, ‘পত্রিকায় সংবাদ প্রকাশের আগে বিষয়টি আমাদের জানা ছিল না। সরেজমিনে এসে ভাঙনের সত্যতা পেয়েছি। আমরা ক্ষতিগ্রস্ত এলাকার ছবি ও তথ্য সংগ্রহ করেছি। বিষয়টি বিস্তারিতভাবে দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়ে ভাঙন রোধে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’

পরিদর্শনকালে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন চকপাহাড়ি গ্রামের বৃদ্ধা ফুয়ারা খাতুন (৬৫), ঘাশুড়িয়া গ্রামের নূরে আলম, মো. মনিরুজ্জামান ও গোলাম মোহাম্মদ। তাঁরা ক্ষোভ প্রকাশ করে কর্মকর্তাদের জানান, এক বছর আগে অপরিকল্পিতভাবে নদী খননের কুফল এখন তাঁরা ভোগ করছেন।

গ্রামবাসীর অভিযোগ, খননের সময় মূল নকশা না মেনে লোকালয়ের দিকে নদী গভীর করা হয়েছিল। তখন অনিয়মের বিষয়ে লিখিত অভিযোগ দেওয়া হলেও সংশ্লিষ্টরা কোনো ব্যবস্থা নেননি। এলাকাবাসীর দাবি, তখন অভিযোগ আমলে নিলে আজ এই দুই ইউনিয়নের মানুষকে ভিটেমাটি ও ফসলি জমি হারানোর আতঙ্কে দিন কাটাতে হতো না।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন ৪ বিষয়

দেশের শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন এনে নতুন শিক্ষাক্রমে নতুন চারটি বিষয় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার (৮ জুন) বিকেলে সচিবালয়ে মাধ্যমিক ও...

নওগাঁয় আম পাড়াকে কেন্দ্র করে বিরোধ, বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

নওগাঁর মান্দা উপজেলায় শিশুদের আম পাড়াকে কেন্দ্র করে শুরু হওয়া একটি বিরোধ শেষ পর্যন্ত প্রাণঘাতী সংঘর্ষে রূপ নিয়েছে। এতে এক বৃদ্ধ নিহত হয়েছেন বলে...

দুষ্টের দমন ও শিষ্টের পালনে বিশ্বাস করে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

সাম্প্রতিক বিভিন্ন ঘটনায় পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করায় ১৫ জন পুলিশ সদস্যকে পুরস্কৃত করেছে সরকার। এ উদ্যোগের মাধ্যমে মাঠপর্যায়ে দায়িত্বশীল কাজকে আরও উৎসাহিত করা...

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন ৪ বিষয়

দেশের শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন এনে নতুন শিক্ষাক্রমে নতুন চারটি বিষয় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার...

নওগাঁয় আম পাড়াকে কেন্দ্র করে বিরোধ, বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

নওগাঁর মান্দা উপজেলায় শিশুদের আম পাড়াকে কেন্দ্র করে শুরু হওয়া একটি বিরোধ শেষ পর্যন্ত প্রাণঘাতী সংঘর্ষে রূপ নিয়েছে।...

দুষ্টের দমন ও শিষ্টের পালনে বিশ্বাস করে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

সাম্প্রতিক বিভিন্ন ঘটনায় পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করায় ১৫ জন পুলিশ সদস্যকে পুরস্কৃত করেছে সরকার। এ উদ্যোগের মাধ্যমে...

১৫ জুন থেকে মিলবে এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণের সময়সূচি ঘোষণা করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। ঘোষিত...

দেখি, বাপের দোয়া থেকে ক্রিকেটের দোয়া করতে পারি কি না: তামিম ইকবাল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার...

শেরপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় সিএনজি চালক নিহত

বগুড়ার শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কে বালুবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার...