আগামীকাল সকালেই লন্ডনে নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে

বিশেষ সংবাদ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আজ বৃহস্পতিবার মধ্যরাতের পর অথবা আগামীকাল শুক্রবার ভোরেই লন্ডনে নেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। তাঁর উন্নত চিকিৎসার প্রয়োজনীয়তা বিবেচনায় বিশেষজ্ঞদের পরামর্শে এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) দুপুরে ঢাকার এভারকেয়ার হাসপাতাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন। তিনি জানান, চিকিৎসক দলের মতামত, পরিবারের প্রস্তুতি এবং প্রয়োজনীয় কাগজপত্রের সমন্বয় মিললে যে কোনো সময় তাঁকে লন্ডনে নেওয়া হতে পারে।

খালেদা জিয়া গত ১২ দিন ধরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। পরিবারসূত্র জানায়, তাঁর শারীরিক অবস্থা আগের তুলনায় খুব একটা বদলায়নি। ফুসফুসের সংক্রমণ থেকে যে জটিলতা তৈরি হয়েছিল, তাতে কিছুটা অগ্রগতি দেখা গেলেও হৃদ্‌যন্ত্রের সমস্যা এখনো রয়ে গেছে। চিকিৎসকরা সব ফলাফল পর্যালোচনা করছেন এবং অবস্থার ওপর নিবিড় নজর রাখছেন

হাসপাতাল সূত্র জানায়, অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে গঠিত মেডিকেল বোর্ডে স্থানীয় বিশেষজ্ঞদের পাশাপাশি যুক্ত হয়েছেন বিদেশের চিকিৎসকরাও। গতকাল রাতে চীন থেকে চারজন বিশেষজ্ঞ এসে বোর্ডে যোগ দিয়েছেন। এর আগে যুক্তরাজ্য থেকে এসে আরেক বিশেষজ্ঞ চিকিৎসক সরাসরি হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা দেখেছেন।

বিএনপির নেতাদের একাংশ জানায়, সবকিছু ঠিক থাকলে কাতার সরকারের সহায়তায় আনা একটি এয়ার অ্যাম্বুল্যান্সেই তাঁকে লন্ডনে নেওয়ার প্রক্রিয়া চলছে। সেখানে পৌঁছানোর পর তাঁকে সরাসরি চিকিৎসা কেন্দ্রে নেওয়া হবে বলে পরিবার প্রস্তুতি নিয়েছে।

গত ২৩ নভেম্বর রাতে হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিলে খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়। পরে পরীক্ষায় ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে। অবস্থার অবনতি হলে তাঁকে এসডিইউ থেকে সিসিইউতে স্থানান্তর করা হয়।

এর আগে এ বছরের জানুয়ারিতেও উন্নত চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন খালেদা জিয়া। কয়েক মাস সেখানে চিকিৎসা শেষে গত ৬ মে তিনি দেশে ফেরেন। এখন আবার তাঁর শারীরিক অবস্থা নিয়ে রাজনৈতিক অঙ্গনসহ সাধারণ মানুষের মধ্যেও উদ্বেগ বেড়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা কারাগারে

চলচ্চিত্র নির্মাণের কথা বলে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।ঢাকা মহানগর পুলিশের...

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

জনপ্রিয়

অপরাধ

বজ্রপাতে দেশের ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

দেশের বিভিন্ন জেলায় হঠাৎ ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রপাতের ঘটনায় একদিনেই প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ জন। রোববার (২৬ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত সাতটি জেলায় এসব...

নাটোরে ৭ বছরের শিশুকে ২১ বছর দেখিয়ে হত্যাচেষ্টা মামলা

নাটোরের গুরুদাসপুরে চাঞ্চল্যকর এক ঘটনায় সাত বছরের এক শিশুকে ২১ বছর বয়সী দেখিয়ে হত্যাচেষ্টার মামলায় আসামি করা হয়েছে। বিষয়টি সামনে আসে যখন ওই শিশুটি...

শেরপুরে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক কমিটি গঠিত

বগুড়ার শেরপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার...

বজ্রপাতে দেশের ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

দেশের বিভিন্ন জেলায় হঠাৎ ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রপাতের ঘটনায় একদিনেই প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ জন। রোববার (২৬ এপ্রিল) সকাল...

নাটোরে ৭ বছরের শিশুকে ২১ বছর দেখিয়ে হত্যাচেষ্টা মামলা

নাটোরের গুরুদাসপুরে চাঞ্চল্যকর এক ঘটনায় সাত বছরের এক শিশুকে ২১ বছর বয়সী দেখিয়ে হত্যাচেষ্টার মামলায় আসামি করা হয়েছে।...

শেরপুরে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক কমিটি গঠিত

বগুড়ার শেরপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৫...

নারীদের শিক্ষাকে এগিয়ে নিতে কাজ করছে সরকার: ত্রাণমন্ত্রী

মেয়েদের শিক্ষা নিশ্চিত করতে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল...

বগুড়ায় ছাগল আনতে গিয়ে বজ্রাঘাতে প্রাণ গেল যুবকের

‎বগুড়ার গাবতলীতে জমি থেকে ছাগল আনতে গিয়ে বজ্রাঘাতে সুমন...

এনসিপির ঢাকা মহানগরের আহ্বায়ক হলেন ইসহাক সরকার

বিএনপি থেকে বহিষ্কৃত নেতা ইসহাক সরকারকে আহ্বায়ক করে ঢাকা...