শেরপুরে পেটের ব্যথা সইতে না পেরে তিন সন্তানের জননীর আত্মহত্যা

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুরে দীর্ঘদিনের পেটের ব্যথার যন্ত্রণা সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন মোছা. আলেয়া খাতুন (৩৪) নামের এক গৃহবধূ।

সোমবার (৮ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নের আশগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আলেয়া খাতুন ওই গ্রামের মো. আমিনুর ইসলামের স্ত্রী এবং তিন সন্তানের জননী।

- Advertisement -

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আলেয়া খাতুন শৈশব থেকেই দীর্ঘমেয়াদী পেটের পীড়ায় ভুগছিলেন। বিভিন্ন সময় চিকিৎসা করানো হলেও তিনি সুস্থ হননি। ব্যথার তীব্রতা সইতে না পেরে তিনি এর আগেও একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন।

নিহতের বড় ভাই মো. রাজু আহমেদ জানান, ঘটনার দিন সকালে আলেয়ার স্বামী বাড়ির পাশে স্কুল মাঠে ধান শুকানোর কাজে এবং সন্তানেরা বাড়ির বাইরে খেলাধুলায় ব্যস্ত ছিল। এই সুযোগে ফাঁকা বাড়িতে নিজ শয়নকক্ষে তীরের সাথে লাইলনের রশি পেঁচিয়ে গলায় ফাঁস দেন আলেয়া। পরে সকাল ১১টার দিকে নাজমা খাতুন নামের এক প্রতিবেশী তাকে ডাকতে গিয়ে কোনো সাড়া না পেয়ে ঘরে উঁকি দেন এবং ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় লাশ নিচে নামানো হয়।

- Advertisement -

এ বিষয়ে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। প্রাথমিক তদন্তে দীর্ঘদিনের অসুস্থতা ও পেটের তীব্র ব্যথা সহ্য করতে না পেরেই ওই গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

তিনি আরও জানান, এ ঘটনায় নিহতের ভাইয়ের আবেদনের প্রেক্ষিতে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা রুজু করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ থানায় নেওয়া হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে তা পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (ফিক্সড লজিক) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

রাজশাহীতে মানসনদহীন লাইভ বেকারীকে জরিমানা

রাজশাহী মহানগরীতে বিএসটিআই’র গুণগত মানসনদ ছাড়া খাদ্যপণ্য উৎপাদন ও মোড়কে প্রয়োজনীয় তথ্য না থাকায় ‘পিওর লাইভ ফুড বেকারী এন্ড পেস্ট্রি’কে ১২ হাজার টাকা জরিমানা...

রাশিয়ায় ড্রোন হামলায় বাংলাদেশি যুবক নিহত

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার তরুণ মাফল বিদেশে গিয়ে পরিবারের আর্থিক অবস্থার উন্নতি করতে চেয়েছিলেন। সেই লক্ষ্য নিয়েই প্রায় দেড় মাস আগে রাশিয়ার উদ্দেশে দেশ ছাড়েন...

ধুনটে সহিংসতার মামলায় ছাত্রলীগের সভাপতি গ্রেফতার

বগুড়ার ধুনট উপজেলায় বিএনপির সাবেক সংসদ সদস্য প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজের নির্বাচনী বহরে হামলার ঘটনায় করা মামলায় ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত...

রাজশাহীতে মানসনদহীন লাইভ বেকারীকে জরিমানা

রাজশাহী মহানগরীতে বিএসটিআই’র গুণগত মানসনদ ছাড়া খাদ্যপণ্য উৎপাদন ও মোড়কে প্রয়োজনীয় তথ্য না থাকায় ‘পিওর লাইভ ফুড বেকারী...

রাশিয়ায় ড্রোন হামলায় বাংলাদেশি যুবক নিহত

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার তরুণ মাফল বিদেশে গিয়ে পরিবারের আর্থিক অবস্থার উন্নতি করতে চেয়েছিলেন। সেই লক্ষ্য নিয়েই প্রায় দেড়...

ধুনটে সহিংসতার মামলায় ছাত্রলীগের সভাপতি গ্রেফতার

বগুড়ার ধুনট উপজেলায় বিএনপির সাবেক সংসদ সদস্য প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজের নির্বাচনী বহরে হামলার ঘটনায় করা মামলায় ছাত্রলীগের...

বগুড়ায় সনদ ছাড়া পণ্য উৎপাদনের দায়ে ৩৫ হাজার টাকা জরিমানা

বগুড়ায় বিএসটিআই মানসনদ না থাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদন ও বাজারজাত করার অপরাধে দুটি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার...

শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের একটি...

সাম্প্রদায়িক উস্কানির অভিযোগে সাবেক পুলিশ সদস্যের বিরুদ্ধে স্মারকলিপি

বগুড়ার শেরপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাম্প্রদায়িক ও ভিত্তিহীন...